বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘কেউ তো জানে’ আসছে এনটিভির পর্দায়

‘কেউ তো জানে’ আসছে এনটিভির পর্দায়

কামরুল এলাকার বড় ব্যবসায়ী। ঘরে তার সুন্দরী বউ রেহানা। বিয়ের ৭ বছর পেরিয়ে গেলেও তাদের ঘরে কোনো সন্তান নেই। এ নিয়ে কামরুলের মনকষ্ট থাকলেও মুখে কিছু বলে না বা স্ত্রীকেও কিছু বুঝতে দেয় না। রেহানা বিষয়টা বুঝতে পারে। সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে হয় তার। কামরুলের ব্যবসা দেখাশোনার কাজ করে রাজু। বাবা-মা হারা রাজু ছোট থেকেই এই বাড়িতে থাকে।

কামরুল রাজুকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখে। রাজু কাজকর্মের পাশাপাশি পড়াশোনাও করে। একই গ্রামের সুমী এসএসসি পাস করে মাত্র কলেজে ভর্তি হয়েছে। রাজুর সাথে সুমীর একটা সম্পর্ক আছে খুব গোপনে, যেটা কেউ জানে না।

এদিকে কামরুল রেহানা দম্পতিকে নিয়ে আলোচনা বাড়তে থাকে গ্রামে। কামরুলের এত টাকা খাবে কে, যদি কোনো সন্তানই না থাকে। কামরুলের খুব ঘনিষ্ঠ বন্ধুরা কামরুলকে আরেকটি বিয়ে করার পরামর্শ দেয়। প্রথম প্রথম পাত্তা না দিলেও ইদানীং কামরুল বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে। একদিন কামরুলের এক বন্ধু সুমীর কথা জানায়। সুমীর বাবার সামাজিক অবস্থা খুবই খারাপ। সুমীর বাবার কাছেও প্রস্তাব যায়। এত পয়সাওয়ালা মানুষ তার মেয়েকে বিয়ে করবে, এটা তার জন্য স্বপ্ন। এ কথা শুনে সুমীর মাথায় আকাশ ভেঙে পড়ে। কী করবে বুঝতে পারে না।

এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কেউ তো জানে’। এটি এনটিভিতে শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে। পাভেল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী সাঈফ আহমেদ। অভিনয় করেছেন পাভেল ইসলাম, মাইমুনা ফেরদৌস মম, মানসী প্রকৃতি, সালমান রাফি, বাদল শহীদ, সুলতানা লীনা, কামরুজ্জামান সবুজসহ অনেকে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১০

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১১

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১২

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৩

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৪

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৫

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৭

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৮

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৯

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

২০
X