স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

২০ বল করার জন্য ৩৪ হাজার কিলোমিটার উড়ে যাচ্ছেন অজি স্পিনার

দ্য হানড্রেডের লোগো। ছবি : সংগৃহীত
দ্য হানড্রেডের লোগো। ছবি : সংগৃহীত

মাত্র ২০ বল করার জন্যই লন্ডনে উড়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা! অস্ট্রেলিয়ান এই লেগস্পিনারকে শেষ মুহূর্তে ডাক দিয়েছে ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেডের ফাইনালিস্ট ওভাল ইনভিনসিবলস, রশিদ খানের বদলে নেওয়া হচ্ছে তাকে।

এমন ডাক অবশ্য চাইলেও ফেলতে পারেন না জাম্পা। ইনভিনসিবলসের হয়ে গত দুই মৌসুমে টানা শিরোপা জিতেছেন তিনি। বিশেষ করে ২০২৪ সালে মাত্র ৯ ম্যাচে ১৯ উইকেট নিয়ে দলের অন্যতম ভরসা ছিলেন। তাই কোচ টম মুডি স্পষ্ট জানিয়ে দিয়েছেন— ‘আমাদের দরকার জাম্পা, সে এই দলের সঙ্গে মানানসই।’

কিন্তু শর্তটা বেশ কঠিন। হান্ড্রেডে একজন বোলারের সর্বোচ্চ ২০ বল করার সুযোগ থাকে। অর্থাৎ ৩৪ হাজার কিলোমিটার ভ্রমণের পর লর্ডসে নামতে হবে মাত্র ২০ বলের জন্য।

তবু জাম্পার জন্য এটা যেন পুরোনো ঠিকানায় ফেরার মতো। ইনভিনসিবলস এবারও শীর্ষে থেকে ফাইনালে উঠেছে, প্রতিপক্ষ ট্রেন্ট রকেটস অথবা নর্দার্ন সুপারচার্জার্স। আর লর্ডসে সেই ফাইনালেই আবার দেখা যাবে অজি তারকাকে।

অবশ্য এই ফাইনালের পর আবারও ব্যস্ত সময় অপেক্ষা করছে তার জন্য। অক্টোবরের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে হবে অস্ট্রেলিয়ার হয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

১০

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

১১

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১২

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১৩

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১৪

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৬

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৭

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৮

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৯

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

২০
X