সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

তামিল অভিনেত্রীর বিরুদ্ধে অপহরণ মামলা

লক্ষ্মী মেনন । ছবি : সংগৃহীত
লক্ষ্মী মেনন । ছবি : সংগৃহীত

রাতের অন্ধকারে বারের বাইরে শুরু হওয়া বাগবিতণ্ডা গড়াল ভয়ংকর ঘটনায়। শেষমেশ অপহরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে তামিল মালায়লাম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী মেনন ও তার বন্ধুদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কোচির এক যুবক। এ ঘটনায় তোলপাড় পুরো কেরালা ফিল্মপাড়া থেকে সোশ্যাল মিডিয়া।

ভুক্তভোগীর অভিযোগ, বারে তর্কাতর্কির পর তাকে গাড়ি ধাওয়া করে জোরপূর্বক নামিয়ে নিজেদের গাড়িতে তোলেন অভিযুক্তরা। গাড়ির ভেতরেই তাকে বেধড়ক মারধর করা হয়। পরে আহত অবস্থায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় এরনাকুলাম উত্তর থানা পুলিশ মিথুন, অনীশ ও সোনামোল নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তারা বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

তবে লক্ষ্মী মেনন এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, সবই তার ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র। তার পাল্টা অভিযোগ, ভুক্তভোগী যুবক ও তার বন্ধুরাই আসল অপরাধী। তারা বারের ভেতরে তাকে ও তার এক নারী বন্ধুকে যৌন হেনস্তা করে, এমনকি বাইরে এসে বিয়ারের বোতল দিয়ে হামলা চালায়।

তবে কেরালা হাইকোর্ট অভিনেত্রী লক্ষ্মী মেননকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তাকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বেচু কুরিয়ান থমাস। একই সঙ্গে পুলিশের কাছ থেকে বিস্তারিত তদন্ত প্রতিবেদন চেয়েছেন আদালত। ভারতীয় দণ্ডবিধির ১২৭(২), ১২৬, ১১৫ (২), ১৪০ (২), ২৯৬, ৩৫১ (২), ৩(৫) ধারায় লক্ষ্মী ও তার বন্ধুদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আদালত পুলিশের কাছ থেকে আরও রিপোর্ট চেয়েছেন। আগামী ১৭ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে মালায়লাম ভাষার সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে লক্ষ্মী মেননের। পরের বছরই ‘সুনরাপান্ডিয়ান’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী। একই বছর তামিল ভাষার ‘কুমকি’ সিনেমায় অভিনয় করেন তিনি। তবে এবার তিনি আলোচনায় এসেছেন এক রোমাঞ্চকর চরিত্রে নয়; বরং এক অভিযোগকে কেন্দ্র করে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

১০

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

১১

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

১২

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

১৩

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১৪

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১৫

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১৬

স্পেনের একাদশ ঘোষণা

১৭

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১৮

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১৯

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

২০
X