মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার বরিশাল ব্যুরো প্রধান তুষারের দাফন সম্পন্ন

সাংবাদিক আরিফিন তুষারের জানাজা। ছবি : কালবেলা
সাংবাদিক আরিফিন তুষারের জানাজা। ছবি : কালবেলা

দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় আরিফিন তুষারের মরদেহ বরিশাল প্রেস ক্লাবে আনা হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সহকর্মীরা। পরে অশ্বিনী কুমার হলের নগরীর সদর রোডে তার প্রথম জানাজা হয়। এরপর মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক গ্রামে জোহর নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

জানাজায় বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাসহ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন, বিভিন্ন সামাজি, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা এবং বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লি উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। আরিফিন তুষারের মৃত্যুতে বরিশালের সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। দৈনিক কালবেলা ব্যুরো প্রধান আরিফিন তুষার দেড় বছর বয়সী এক ছেলে, স্ত্রী, মা-বাবা, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও বারবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X