চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এস আলমের দুই ছেলেসহ ফেঁসে গেলেন ১০ জন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগো। ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগো। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ভুয়া পে-অর্ডার তৈরি করে কর ফাঁকি ও জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ লেনদেনের অভিযোগে এস আলম গ্রুপের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ব্যাংক কর্মকর্তার পাশাপাশি সাবেক কর কমিশনারও রয়েছেন।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন কালবেলাকে নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের দুই ছেলে আসাদুল আলম মাহির এবং আশরাফুল আলম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, খাতুনগঞ্জ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বরখাস্ত) মো. হেলাল উদ্দিন, পটিয়ার মুহাম্মদ আমির হোসাইন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আইসিটি ডিভিশনের সাবেক কর্মকর্তা মো. আহসানুল হক, মোহাম্মদ রুহুল আমিন, শামীমা আক্তার, মো. আনিস উদ্দিন, গাজী মুহাম্মদ ইয়াকুব এবং কর অঞ্চল-১, চট্টগ্রামের সাবেক উপকর কমিশনার আমিনুল ইসলাম।

দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া পে-অর্ডার তৈরি করে কর ফাঁকির চেষ্টা করেছেন। বিশেষ করে ২০২১-২২ অর্থবছরে কর রিটার্ন দাখিলের সময় আসামি আসাদুল আলম মাহির ও আশরাফুল আলম ভুয়া তারিখ ব্যবহার করে ২৫ কোটি টাকার পে-অর্ডার প্রদর্শন করেন।

তদন্তে দেখা যায়, পে-অর্ডার তৈরির তারিখে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে কোনো টাকা জমা ছিল না। পরে তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে ব্যাংকের হিসাব বিবরণী জালিয়াতির মাধ্যমে সংশোধন করা হয়। এতে কয়েকজন ব্যাংক কর্মকর্তা প্রত্যয়নপত্রে ভুয়া তথ্য উপস্থাপন করেন। এমনকি সাবেক কর কমিশনারও ভুয়া পে-অর্ডার নথিভুক্ত করেন।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে এসব লেনদেনকে ‘ভুয়া ও বানোয়াট’ বলে উল্লেখ করা হয়েছে।

মামলায় বলা হয়, আসামিরা জাল নথি তৈরি করে কর ফাঁকি ও দুর্নীতির শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

ঘটনাগুলো ঘটেছে ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ ও পাঁচলাইশ এলাকায়।

দুদক সূত্র জানায়, এ মামলায় জালিয়াতির প্রমাণ মিলেছে এবং আরও তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১০

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১১

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১২

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৩

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৪

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৫

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৬

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৭

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৮

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৯

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০
X