বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কেন বুকে ব্যথা লুকিয়ে মুখে হাসি রেখেছেন প্রভা!

সাদিয়া জাহান প্রভা। ছবি : সংগৃহীত
সাদিয়া জাহান প্রভা। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা প্রায় দুই দশক ধরে অভিনয়ে নিয়মিত। ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতন সত্ত্বেও অভিনয় পেশা ছাড়েননি তিনি। বরং নাটকের পাশাপাশি এবার চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। বর্তমানে চাকরি ও সিনেমার কাজে সমানতালে সময় দিচ্ছেন প্রভা।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীর্ঘ অভিনয়যাত্রার অভিজ্ঞতা তুলে ধরে প্রভা বলেন, ‘আমি আসলে স্টারডম দেখাতে পারি না। এটাকে ব্যর্থতা কিংবা সফলতা— দুটোই বলা যায়। এইচএসসি পরীক্ষার শেষ দিনে মেরিল বিউটি সোপের অডিশনে অংশ নিয়েছিলাম। বিজ্ঞাপনে কাজ হলো, রাতারাতি জনপ্রিয় হয়ে গেলাম। সারা দেশে পরিচিতি এলো। বৃহস্পতিবারের কাগজগুলোতে বড় বড় ছবি ছাপা হলো। অথচ আমি সেই প্রভাই রয়ে গেলাম।’

ক্যারিয়ারের আলো-অন্ধকার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শুটিং ইউনিটে কাউকে বুঝে কষ্ট দিয়েছি— এমন অপবাদ নেই। কারও শিডিউল নষ্ট করিনি। ভুল করেছি, আবার শিখেছি। থেমে যাইনি। বুকে ব্যথা লুকিয়ে মুখে হাসি রেখেছি। এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, এজন্য কৃতজ্ঞ থাকব আজীবন।’

এবার প্রথমবারের মতো একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন প্রভা। এগুলো হলো— ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’, যার পরিচালক সাদেক সিদ্দিকী।

এ দুটি সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছেন প্রভা। তবে টানা বৃষ্টির কারণে দ্বিতীয় লটের কাজ পিছিয়ে যাচ্ছে। প্রভা জানান, ‘হয়তো আগামী মাসের মাঝামাঝি নতুন শিডিউল দেব।’

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১০

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১২

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৩

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৪

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৫

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৭

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৮

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৯

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

২০
X