কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেইলি স্টারে হামলায় ৯ আসামি কারাগারে 

আদালত প্রাঙ্গণে দুই আসামি। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে দুই আসামি। ছবি : কালবেলা

ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে সন্ত্রাসী হামলা, লুটপাট ও অগ্নি সংযোগের মামলায় ৯ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন।

আসামিরা হলেন- রাজশাহীর মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), ঢাকার জুলফিকার আলী সৌরভ (২২), ময়মনসিংহর মো. আলমাস আলী (২৯), নোয়াখালীর জুবায়ের হোসাইন (২১), সিলেটের আয়নুল হক কাশেমী (৩০), নোয়াখালীর আব্দুল রহমান পলাশ (৩০), রংপুরের মো. জান্নাতুল নাঈম (২১), শরীয়তপুরের ক্বারি মুয়াজবীন আ. রহমান (৩৪), চাঁদপুরের মো. ফয়সাল আহমেদ (২৪)।

এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. আশিক ইকবাল আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের চারজনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। রাষ্ট্র পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চারজনের জামিন নামঞ্জুরসহ ৯ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২২ ডিসেম্বর ডেইলি স্টারের হেড অব অপারেশন মো. মিজানুর রহমান তেজগাঁও থানায় মামলা করেন। মামলায় ৩৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে একদল হামলাকারী উসকানিমূলক স্লোগান দিতে দিতে ভবনে প্রবেশ করে। হামলাকারীরা ডেইলি স্টারের কর্মীদের ওপর শারীরিকভাবে আক্রমণ চালিয়ে নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম লুট করাসহ ভবনের একাধিক তলায় আগুন ধরিয়ে দেয় এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সিসিটিভিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নষ্ট করে।

এ ঘটনায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের ২০০টির বেশি ইলেকট্রনিক ডিভাইস এবং ৩৫ লাখ টাকা নগদ অর্থ লুট করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।

হামলার সময় ৩০ জন কর্মীকে উদ্ধার করা হয়। ঘটনার কারণে পরদিন ডেইলি স্টারের মুদ্রিত সংস্করণ প্রকাশ বন্ধ রাখতে হয়। পাশাপাশি প্রায় ১৭ ঘণ্টা অনলাইন কার্যক্রম স্থগিত থাকে।

এদিকে, একই রাতে প্রথম আলোর কারওয়ান বাজার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে। ওই মামলায় ২২ ডিসেম্বর ১৫ জনকে কারাগারে পাঠানো হয়। আজ আরও দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে যাওয়া দুই আসামি হলেন, ইয়াসিন (৩৯), মো. হাসেম (২৪)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

১০

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১১

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১২

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

১৩

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

১৪

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১৫

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

১৬

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

১৭

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

১৯

ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ সর্ব মিত্র চাকমার

২০
X