বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৪:৫১ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে বিব্রত প্রভা

যে কারণে বিব্রত প্রভা
যে কারণে বিব্রত প্রভা

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। যদিও নাটকে এখন আর নিয়মিত নন তিনি। চলতি বছরের শুরুতে একটি নাটকে অভিনয় করেছিলেন প্রভা। এরপর আর কোনো নাটকে অভিনয় করেননি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন তিনি। সেখানে ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে রূপসজ্জার ওপর একটি কর্মশালা সম্পন্ন করেছেন প্রভা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের রূপসজ্জার একটি ভিডিও পোস্ট করেছিলেন এ অভিনেত্রী। ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘উপভোগ করছি আমার নতুন শখ।’ এই ঘটনার পর অনেকেই সংবাদ করেছিলেন ‘অভিনয় ছেড়ে প্রভা এখন মেকআপ আর্টিস্ট’। বিষয়টি নিয়ে বিব্রত তিনি।

এ ব্যাপারে প্রভা বলেন, ‘আসলে মেকআপের ওপর আমার একটা ভালো লাগা রয়েছে। এটা নতুন না আগে থেকেই। যদিও সময়ের অভাবে এত দিন শেখা হয়নি। আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান দ্য মেকআপ একাডেমি। এমন একটি জায়গা থেকে শিখতে পেরে নিজের কাছেও বেশ ভালো লাগছে। নিজের ভালো লাগা থেকেই কাজটি শিখেছি।’

অভিনয়ে ফেরা প্রসঙ্গে প্রভা বলেছেন, ‘এই মুহূর্তে সাময়িক সময়ের জন্য কাজ থেকে দূরে আছি। এ ছাড়া আমি বেছে বেছে কাজ করছি। গৎবাঁধা গল্পে কাজ করে সংখ্যা বাড়াতে চাই না। কর্মশালা এবং পরিবারের জন্য কাজটা আপাতত বন্ধ রয়েছে। নতুন কিছু শেখা মানে অভিনয় ছেড়ে দেওয়া না। এমন খবর বিব্রত করে। অভিনয় ছেড়ে দিলে আমি নিজেই জানাবো। দর্শক আমাকে যতদিন চাইবে অভিনিয় করব। আমি চাইবো আপনারা সব ধরনের ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে দূরে থাকবেন।’

মডেলিংয়ের মাধ্যমে সবার নজর কাড়েন প্রভা। এরপর নাটকে অভিনয় করেও পান দর্শকপ্রিয়তা। তবে এখন আর অভিনয়ে সেভাবে দেখা যায় না তাকে। অভিনয়ে না থাকলেও ইনস্টাগ্রামে নিয়মিত নিজের নানা অনুভূতির কথা জানান প্রভা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X