শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জুবিন গার্গের মৃত্যুতে আসামে চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

জুবিন গার্গের মৃত্যুতে আসামে চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। ছবি : সংগৃহীত
জুবিন গার্গের মৃত্যুতে আসামে চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী জুবিন গার্গকে হারিয়ে শোকে ডুবে আছে আসাম। রাজ্য সরকার শনিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু করেছে।

শনিবার মধ্যরাতে জুবিনের মরদেহবাহী বিমান আসামে পৌঁছানোর কথা রয়েছে। এরই মধ্যে দিল্লি থেকে মরদেহ আসামের রাজধানী গুয়াহাটির উদ্দেশে রওনা হয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জানান, ভক্ত ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যাপক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, ‘আমাদের প্রিয় জুবিনের ভক্তরা রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সরুসজাই স্টেডিয়ামের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া কমপ্লেক্সে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।’

তিনি আরও অনুরোধ জানান, সবাই যেন শৃঙ্খলা বজায় রেখে স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করেন, যাতে প্রয়াত সংগীত কিংবদন্তিকে যথাযোগ্য মর্যাদায় বিদায় জানানো সম্ভব হয়।

রাষ্ট্রীয় শোক চলাকালে (২০-২২ সেপ্টেম্বর) কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান, ভোজসভা বা আনুষ্ঠানিক আয়োজন করা হবে না। তবে স্বাস্থ্য শিবির, যক্ষ্মা রোগীদের সহায়তা কর্মসূচি ও বৃক্ষরোপণের মতো সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে আসাম সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

১০

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১১

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১২

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১৩

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৪

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৫

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৬

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৭

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৮

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

২০
X