স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

সুপার ফোর থেকে ফাইনালের দুই দল বাছাই হবে যেভাবে

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

জমজমাট লড়াইয়ের পর এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা শেষে শুরু হয়েছে সুপার ফোরের ম্যাচ। এরই মধ্যে প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সমর্থকদের অনেকেরই প্রশ্ন, এশিয়া কাপের দুই ফাইনালিস্ট কীভাবে নির্ধারণ করা হবে। সেই প্রশ্নের উত্তর অবশ্য আগেই ঠিক করে রেখেছে আয়োজকরা।

এবারের এশিয়া কাপের সুপার ফোরে ‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত আর পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সুপার ফোরে চার দল একে অপরের বিপক্ষে খেলবে। অর্থাৎ প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার ফোরের চার দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল উঠবে ফাইনালে। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে সেই ফাইনাল।

গ্রুপ পর্বের মতোই সুপার ফোরে প্রতিটি জয়ের জন্য দুই পয়েন্ট দেওয়া হবে। ম্যাচ পরিত্যক্ত হলে উভয় দল এক পয়েন্ট করে পাবে। আর হারলে স্বাভাবিকভাবেই কোনো পয়েন্ট নেই। নিয়ম অনুযায়ী, সব দলের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। পয়েন্ট সমান হলে নেট রান রেট দিয়ে দলের অবস্থান নির্ধারণ করা হবে।

এক নজরে সুপার ফোরের সূচি- ২১ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান (দুবাই); ২৩ সেপ্টেম্বর: পাকিস্তান-শ্রীলঙ্কা (আবুধাবি); ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভারত (দুবাই); ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-পাকিস্তান (দুবাই); ২৬ সেপ্টেম্বর: ভারত-শ্রীলঙ্কা (দুবাই)

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X