কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে আপনাকে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকের দিনে ফেসবুক শুধু যোগাযোগের প্ল্যাটফর্ম নয়, বরং অনেকের জন্য সম্পর্কের আয়না। পরিবারের সদস্য, স্কুল-কলেজের বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সবচেয়ে সহজ মাধ্যম এই ফেসবুক। তবে হঠাৎ করে যদি দেখেন, কেউ যেন উধাও! প্রোফাইল খুঁজে পাচ্ছেন না, পুরোনো মেসেজ উধাও, এমনকি ট্যাগও করতে পারছেন না—তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, ব্লক করে দিল নাকি?

বলা যায়, ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কি না, এটা বুঝতে পারাটা মাঝেমধ্যেই একধরনের ‘ডিটেকটিভি কাজ’ হয়ে দাঁড়ায়। কারণ, ফেসবুক নিজে থেকে কিন্তু কখনোই জানায় না যে কে কাকে ব্লক করেছে। ফলে, আপনাকে খুঁজে নিতে হয় নানা ছাপ বা লক্ষণ।

তবে কিছু সহজ উপায় আছে যেগুলো অনুসরণ করলে বুঝতে পারা সম্ভব। চলনু, জেনে নিই সেই কৌশলগুলো—

১. মিউচুয়াল ফ্রেন্ডের সাহায্য নিন

প্রথমেই দেখুন যাকে নিয়ে সন্দেহ তার অ্যাকাউন্ট আদৌ সক্রিয় আছে কি না। এজন্য দুজনেরই যে বন্ধুর সঙ্গে পরিচয় আছে, তাকে বলুন ওই ব্যক্তির প্রোফাইল খুঁজে দেখতে। যদি প্রোফাইল পুরোপুরি গায়েব হয়, তবে হয়তো সে নিজের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছে বা মুছে দিয়েছে। কিন্তু প্রোফাইল থাকলেও কেবল আপনি যদি খুঁজে না পান, তবে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি।

২. ট্যাগ করার চেষ্টা করুন

ফেসবুকে সাধারণত বন্ধুদের পোস্টে বা ছবিতে ট্যাগ করা যায়। যাকে নিয়ে সন্দেহ তাকে কোনো পোস্টে ট্যাগ করতে গিয়ে যদি নাম খুঁজে না পান, সেটিও ব্লক হওয়ার ইঙ্গিত হতে পারে।

৩. ফেসবুক সার্চ ব্যবহার করুন

ফেসবুকের সার্চ বক্সে গিয়ে নাম লিখে সার্চ করুন। ‘People’ অপশনে ফলাফল দেখুন। নাম না পেলে বা প্রোফাইল এলে ক্লিক করা না গেলে বুঝবেন হয়তো আপনাকে ব্লক করা হয়েছে।

৪. মেসেঞ্জারে দেখুন

ফেসবুক ওয়েব ভার্সনে গিয়ে মেসেঞ্জারে পুরোনো চ্যাট ওপেন করুন। যদি নামের ওপর ক্লিক করা না যায় বা বার্তা পাঠানোর জায়গায় লেখা আসে ‘This person is not contactable on Messenger’, তাহলে হয়তো আপনাকে ব্লক করা হয়েছে।

৫. ইভেন্টে আমন্ত্রণ জানানোর চেষ্টা

কোনো ইভেন্টে কাউকে ইনভাইট করতে গিয়ে যদি নাম খুঁজে না পান, তবে সেটিও ব্লক হওয়ার একটি সম্ভাব্য লক্ষণ।

৬. ব্লক করার অপশন চেক করুন

ফেসবুক সেটিংস থেকে ব্লক করার তালিকায় গিয়ে সেই ব্যক্তির নাম লিখে সার্চ করুন। নাম না এলে ধরে নেওয়া যায়, হয়তো তিনি আপনাকে আগে ব্লক করেছেন বা নিজের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন।

সূত্র : মেক ইউজ অব

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X