বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের গুঞ্জনের মধ্যেই বিয়েতে একসঙ্গে! জায়েদ-মাহিকে ঘিরে জল্পনা তুঙ্গে

জায়েদ খান ও মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
জায়েদ খান ও মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

ঢালিউডের আলোচিত জুটি নায়ক জায়েদ খান আর নায়িকা মাহিয়া মাহি। তাদের প্রেমের গুঞ্জন যেন পুরোনো আখরোট— সময় যত যায়, ততই শক্ত হয়! একসঙ্গে কোথাও দেখা দিলেই শুরু হয় ফিসফাস, ভেসে আসে প্রশ্ন— “আবার কী জমে উঠছে সেই প্রেম?”

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই দুই তারকা। নানা জায়গায় একসঙ্গে ঘুরে বেড়ানোর ছবি এরই মধ্যে আলোচনায় এসেছে। এমন সময় শোনা গেল নতুন খবর— আগামী ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি ওয়েডিং সেলিব্রেশনে একসঙ্গে হাজির হবেন জায়েদ-মাহি।

এর আগেও নানা প্রোগ্রামে পাশাপাশি উপস্থিত হয়ে দর্শক-ভক্তদের কল্পনায় আগুন ধরিয়েছিলেন তারা। হাসি-ঠাট্টা, আড্ডা আর প্রাণবন্ত উপস্থিতি মিলিয়ে সেই সময় গুঞ্জন ছিল টক অব দ্য টাউন। তবে একসময় হঠাৎ করেই সেই গুঞ্জন থেমে যায়। কিন্তু প্রেমের গল্প কি কখনোই থেমে যায়?

কিছুদিন আগে আবারও যুক্তরাষ্ট্রের একটি ঘরোয়া অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় মাহি ও জায়েদকে। পাশাপাশি বসে তাদের হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন ফিসফিসানি— “তাহলে কি পুরোনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে?”

তবে বিষয়টি নিয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন দুই তারকা। জায়েদ খান দাবি করেছেন, সবই নাকি ‘ভুয়া খবর’! অন্যদিকে, ডিভোর্সের পর মাহি এখন আমেরিকায় স্থায়ীভাবে সময় কাটাচ্ছেন। আর জায়েদ খানও দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X