স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আবারো উত্তপ্ত এশিয়া কাপ, টসে হাত মেলালেন না সূর্যকুমার ও সালমান

হাত না মিলিয়ে চলে যাচ্ছেন সূর্যকুমার। ছবি : সংগৃহীত
হাত না মিলিয়ে চলে যাচ্ছেন সূর্যকুমার। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টসে যেন ম্যাচের আগে থেকেই দেখা গেল ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তেজনা। এশিয়া কাপ সুপার ফোরে রোববার পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাতে আবারও অস্বীকৃতি জানালেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার ঘোষণা দেন সূর্যকুমার। তবে সেই আনুষ্ঠানিক মুহূর্তে সালমানের সঙ্গে স্বাভাবিক সৌজন্য বিনিময় না করে সরাসরি হেঁটে চলে যান ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর কাছে। পাকিস্তান অধিনায়কও একই ভঙ্গিতে তাকে উপেক্ষা করেন।

এটি প্রথম ঘটনা নয়। এর আগে গ্রুপ পর্বে ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচেও সূর্যকুমার হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এমনকি জয় নিশ্চিত করার পর সতীর্থদের সঙ্গে মাঠ ছাড়লেও প্রতিপক্ষের কারও সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক। সেই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছিল।

পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ‘ভুল বোঝাবুঝি’ বলে ক্ষমা চান বলে দাবি করে পিসিবি। তবে বিষয়টি নিয়ে উত্তেজনা থামেনি। ভারতীয় গণমাধ্যম আগেই জানিয়েছিল, দলটি তাদের “নো-হ্যান্ডশেক” নীতি বজায় রাখবে।

এদিকে ম্যাচের আগের দিন পাকিস্তান দল হঠাৎ করেই বাতিল করে দেয় নির্ধারিত সংবাদ সম্মেলন। ফলে মাঠের ভেতরে ও বাইরে দুই দলের এই দ্বন্দ্ব এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগ্রহকে আরও উসকে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X