ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

আইনজীবীর মরদেহ উদ্ধার, পাশে মিলল চিঠি

আইনজীবী শামিম হোসেন (বাঁয়ে) ও উদ্ধার হওয়া চিঠি। ছবি : সংগৃহীত
আইনজীবী শামিম হোসেন (বাঁয়ে) ও উদ্ধার হওয়া চিঠি। ছবি : সংগৃহীত

ঝালকাঠিতে শামিম হোসেন জয় (৩৬) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ; সেখানে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে সবকিছু তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

চিরকুটে লেখা, আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তাই সব কিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম।

তিনি আরও লেখেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না পারলে ক্ষমা করে দিবেন।

শামিম হোসেন জয় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠির আইনজীবী সমিতির সদস্য ছিলেন। পেশাগত কারণে তিনি ভাড়া থাকতেন চাঁদকাঠি এলাকায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১০

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১১

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১২

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৫

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৬

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৭

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৮

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৯

চরিত্র হনন: এক নীরব ঘাতক

২০
X