হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ মসৃণ হবে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথ মসৃণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে কারবালা মিনি স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

মিজা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের পরিপত্র জারি করেছে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পথ মসৃণ করবে ও সুন্দর করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। সেই গণতন্ত্রের ধারাবাহিক অব্যাহত রাখতে হবে।

এছাড়া আগামী জাতীয় নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রয়াত বাবা মির্জা রুহুল আমিন গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-২ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, হরিপুর উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীন, সিনিয়র সহসভাপতি ইসমাঈল হোসেন ও সাধারণ সম্পাদক আবু তাহেরসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X