বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৫১ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে সরব রিপন মিয়া, নেটিজেনদের চমকে দিলেন সুইমিংপুলে

রিপন মিয়া। ছবি : সংগৃহীত
রিপন মিয়া। ছবি : সংগৃহীত

অনেক বিতর্ক, নীরবতা ও জল্পনার পর অবশেষে সামাজিক মাধ্যমে ফিরলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সোমবার রাতে নিজের ফেসবুক পেজে তিনি পোস্ট করেন একটি ছবি—সেই ছবিতে দেখা যাচ্ছে, রিপন নীলচে পানির সুইমিংপুলে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশন একটাই শব্দ: ‘আইলাবিউ’।

কিন্তু প্রশ্ন উঠেছে—এই পোস্টটি কি সত্যিই রিপন মিয়ার? নাকি তার পেজের নিয়ন্ত্রণে থাকা ম্যানেজার সজিবের কাজ এটি? যদিও আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানাননি, তবুও নেটিজেনদের একাংশ এই প্রত্যাবর্তনকে স্বাগত জানাচ্ছেন, অন্যদিকে কেউ কেউ খুঁজছেন ইঙ্গিত ও প্রতীক।

রিপনের শেষ ফেসবুক পোস্ট ছিল এক দীর্ঘ অভিযোগনামা, যা নিয়ে তুমুল আলোচনার ঝড় ওঠে। পরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, রিপনকে মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে টেলিভিশন চ্যানেলে ব্যাখ্যা দিতে হয়।

অভিযোগ ছিল, রিপন নিজের বিলাসবহুল জীবনযাপনের বিপরীতে মা-বাবার প্রতি দায়িত্বহীন। মায়ের ভাঙা ঘর, বাবার অবহেলা—সব মিলিয়ে ‘জনপ্রিয়তার আড়ালে অন্য এক রিপন’-এর ছবি উঠে আসে। তবে পরে তার মা সংবাদমাধ্যমে এসে সেই অভিযোগ অস্বীকার করে জানান, ভুলভাবে বলা হয়েছিল কিছু কথা।

ঘটনার পর থেকেই রিপন মিয়া সামাজিক মাধ্যমে অনুপস্থিত ছিলেন। তাই হঠাৎ এই সুইমিংপুলে নেমে ছবি পোস্ট করাটা অনেকের কাছেই প্রতীকী। কেউ বলছেন, ‘এ যেন নতুন করে ফিরে আসার ঘোষণা’; আবার কেউ মন্তব্য করছেন, ‘এটা আত্মপ্রচারের পুরোনো কৌশল’।

তবে যেভাবেই দেখা হোক, একসময়ের সরল-সাবলীল রিপন মিয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও ফিরে এসেছেন—এবার জলরাশির ভেতর থেকে, এক রহস্যময় হাসি মুখে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১১

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১২

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১৩

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১৪

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৫

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৬

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৭

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৮

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৯

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

২০
X