বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১০:৪৯ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

হোটেল থেকে জায়নামাজ চুরি করলেন পাকিস্তানি অভিনেত্রী

দুরেফিশান সেলিম I ছবি: সংগৃহীত
দুরেফিশান সেলিম I ছবি: সংগৃহীত

পাকিস্তানি ছোট পর্দায় খুব স্বল্প সময়েই অভিনয় দক্ষতা দিয়ে কোটি দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী দুরেফিশান সেলিম। রূপ, গ্ল্যামার আর অনবদ্য অভিনয়ে আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার আলোচনায় এসেছেন এক খোলামেলা স্বীকারোক্তি ঘিরে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতিথি হয়ে এসে এমন এক কথা দর্শকদের মাঝে শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

সেই সাক্ষাৎকারটিতে দুরেফিশান বলেন, ‘আমি একবার বিলাসবহুল একটি হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলাম। এটি ভীষণ সুন্দর ও নরম ছিল’।

অভিনেত্রীর এই সরল স্বীকারোক্তিতে বিস্মিত হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত আরেক অতিথি অভিনেতা মিকাল জুলফিকার ও সঞ্চালক নিদা ইয়াসির।

এরপর বজুলফিকার জানতে চান, জায়নামাজ চুরি করতে আপনার লজ্জা লাগেনি? জবাবে এ অভিনেত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম, এ কারণে আল্লাহ হয়তো আমার ওপর কোনো প্রভাব ফেলবেন না। কারণ আমি নামাজের জন্যই এটি ব্যবহার করব’।

তারপর জুলফিকার বলেন, ‘তাহলে মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করেন, তাদেরও ক্ষমা করা উচিত!’ এ কথা শুনে সবাই হাসতে শুরু করেন। তাদের হাস্যরসের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে অভিনেত্রী দুরেফিশান সেলিমের রসবোধের প্রশংসা করছেন নেটিজেনরা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১০

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১১

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১২

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১৩

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৪

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৫

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৭

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৮

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৯

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

২০
X