বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

আয়ুষ্মান খুরানার সঙ্গে এক ফ্রেমে বাংলাদেশি ক্রিকেটার মারুফা

আয়ুষ্মান খুরানা ও মারুফা আক্তার I ছবি : সংগৃহীত
আয়ুষ্মান খুরানা ও মারুফা আক্তার I ছবি : সংগৃহীত

বলিউড তারকা আয়ুষ্মান খুরানা আর বাংলাদেশের নারী ক্রিকেটার মারুফা আক্তার—দুই ভুবনের দুই তারকা, এক ফ্রেমে! বুধবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এমনই এক ছবি পোস্ট করেছেন মারুফা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

ছবিতে দেখা যায়, আয়ুষ্মানের গায়ে ইউনিসেফের লোগো-সংবলিত পোলো শার্ট, পাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ দলের গতিময় পেসার মারুফা, তার পরনে জাতীয় দলের জার্সি। হাসিমুখে দুই তারকাকে দেখে মুগ্ধ ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিলেন আয়ুষ্মান খুরানা। ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত হিসেবে মাঠে উপস্থিত থেকে তিনি নারী ক্রিকেটারদের উৎসাহ দেন। সেখানেই দেখা হয় মারুফা আক্তারের সঙ্গে। সেই মুহূর্তের ছবিটিই পরে নিজের ফেসবুকে শেয়ার করেন এই তরুণ ক্রিকেটার।

ছবি পোস্ট করার মাত্র চার ঘণ্টার মধ্যে ২৮ হাজারেরও বেশি রিঅ্যাক্ট ও ২৬০টির বেশি মন্তব্য জমে। একজন নেটিজেন লেখেন, ‘দুই কিংবদন্তি এক ফ্রেমে!’ আরেকজন মন্তব্য করেন, ‘মারুফা—বাংলাদেশের প্রতিচ্ছবি।’ ভারতের মোদক নামে এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ‘সে অসাধারণ ক্রিকেটার, কঠোর পরিশ্রমী।’

২০২৩ সাল থেকে ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আয়ুষ্মান খুরানা। শিশুদের অধিকার ও সমঅধিকার প্রচারে তিনি নিয়মিত নানা উদ্যোগে অংশ নেন। নারী ক্রিকেট বিশ্বকাপেও সেই উদ্দেশ্যেই তার উপস্থিতি। ম্যাচ শুরুর আগে ট্রফি হাতে ফটোসেশনে অংশ নেন এই বলিউড তারকা।

অন্যদিকে, বাংলাদেশ নারী ক্রিকেটের তরুণ তারকা মারুফা আক্তার বর্তমানে দারুণ ফর্মে আছেন। তার গতিময় বোলিং এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে এনে দিয়েছে একাধিক সাফল্য।

আয়ুষ্মান খুরানার সর্বশেষ সিনেমা ‘থাম্মা’ (পরিচালনা: আদিত্য সরপতদার) মুক্তি পায় ২১ অক্টোবর দীপাবলিতে। রাশমিকা মান্দানার বিপরীতে অভিনীত হরর-কমেডি ঘরানার এই সিনেমা এরই মধ্যে বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X