বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১২:৩৩ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

তিশাকে কোলে তুলতে গিয়ে হাত ভেঙেছিল: তৌসিফ মাহবুব

তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। ছবি : সংগৃহীত
তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। ছবি : সংগৃহীত

ক্যামেরার সামনে সবসময়ই হাসি-ঠাট্টা, রোমান্স কিংবা ড্রামায় ভরপুর থাকে অভিনেতা তৌসিফ মাহবুবের দৃশ্য। কিন্তু বাস্তবের এক ঘটনার নাটকীয়তায় তিনি নিজেই নায়ক থেকে হয়ে উঠেছিলেন আহত যোদ্ধা। সহশিল্পী ও বন্ধু তানজিন তিশাকে কোলে তোলার চেষ্টায় হঠাৎই ঘটে যায় অঘটন, ভেঙে যায় তৌসিফের হাতের হাড়। দর্শকদের হাসির আড়ালে লুকিয়ে থাকা এই বেদনাদায়ক অথচ মজার অভিজ্ঞতাই সম্প্রতি শেয়ার করেছেন জনপ্রিয় এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌসিফ জানান, ২০২২ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া নাটক ‘স্বাধীনতা তুমি’-এর পোস্টারের শুটিং করতে গিয়েই ঘটে বিপত্তি। নাটকে তিনি ছিলেন এক মুক্তিযোদ্ধার চরিত্রে, আর তিশা ছিলেন শহীদ বীরাঙ্গনা। পোস্টারের জন্য মৃত চরিত্রে অভিনয় করা তিশাকে কোলে তুলতে হয়েছিল তাকে।

এ বিষয়ে তৌসিফ বলেন, ‘পোস্টারের জন্য ওকে কোলে ২-৪ মিনিট ধরে রাখতে হয়েছিল। বিভিন্ন ফ্রেমে ছবি তুলছিল বলে পুরো ওজন নিতে হয়েছিল আমাকে। তখনই চাপটা পড়ে। এরপর প্রায় এক মাস বাঁ হাত দিয়ে কোনো ওয়েট নিতে পারিনি। রাতে ঘুমাতে গেলেও হাত ব্যথা করত।’

তিনি হেসে আরও যোগ করেন, ‘তিশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তবুও ওকে ঘৃণা করি, আবার ভালোবাসিও। তবে এটুকু বলে রাখি, ওর কারণেই আমার হাতের হাড় ভেঙেছিল।’

তৌসিফের এই কথাগুলো শুনে ভক্তরাও হাস্যরসে মেতেছেন। কেউ সহানুভূতি জানিয়ে লিখেছেন, ‘শিল্পের জন্য এত ত্যাগ!’, আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, ‘বন্ধুত্বের খেসারত হাতের হাড় ভাঙা।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X