বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ পেল ‘পালে লাগে নারে হাওয়া’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হাওরের জলে যখন ঢেউ তোলে বাতাস, আর বাতাসে ভেসে আসে পুরোনো দিনের না-বলা কথা— আর তখনই স্মৃতির দরজায় নিঃশব্দে কড়া নাড়ে এক চিরচেনা সুর। ঠিক তেমনই এক আবহে ফিরে এসেছে আধ্যাত্মিক ধারার প্রচলিত লোকগান ‘পালে লাগে নারে হাওয়া’। সময়ের গহিন থেকে উঠে আসা এই গান নতুন ভিজ্যুয়ালে ধরা দিয়েছে। যেখানে প্রেম, বিচ্ছেদ আর স্মৃতির টান একাকার হয়ে দর্শকদের নিয়ে যায় অতীতের স্মৃতিতে।

জি সিরিজ মিউজিকের ইউটিউব চ্যানেলে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে ‘পালে লাগে নারে হাওয়া’। গানটিতে কণ্ঠ দিয়েছেন আকরাম হোসেন, সংগীত আয়োজন করেছেন আকাশ রহমান, আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন।

প্রচলিত কথা ও সুরে নির্মিত এই লোকগান প্রেমের মায়া, বিচ্ছেদের শূন্যতা ও স্মৃতির দোলাচলকে ধারণ করে। মিউজিক ভিডিওর গল্প আবর্তিত হয়েছে অসমবয়সী এক দম্পতির বিবাহবার্ষিকী অনুষ্ঠানকে কেন্দ্র করে। সেই আয়োজনে একটি গানের দলের পরিবেশনায় ‘পালে লাগে নারে হাওয়া’ ধীরে ধীরে নাড়া দেয় এক তরুণীর জীবনে লুকিয়ে থাকা পুরোনো স্মৃতিকে। গানের কথা, সুর ও তাল-লয়ের সঙ্গে মিলিয়ে দর্শকরা দেখতে পারবেন তার মানসিক যাত্রা— যেখানে বর্তমান আর অতীত এক সুতোয় গাঁথা।

গানটির ভাবনা নিয়ে পরিচালক খন্দকার সুমন বলেন, ‘গানটি প্রথম যখন আমার বন্ধু কণ্ঠশিল্পী আকরাম হোসেনের কাছে শুনি, তখন এক ধরনের অদ্ভুত স্মৃতিকাতরতা অনুভব করি। সেই অনুভূতিই গানটিকে ভিজ্যুয়ালি ধারণ করার আগ্রহ তৈরি করে।’

মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে কিশোরগঞ্জ জেলার নিকলী হাওরে। ন্যারেটিভ ভিজ্যুয়াল স্টাইলে নির্মিত এই ভিডিওতে প্রকৃতি ও মানুষের অনুভূতির মধ্যে তৈরি করেছে এক নীরব সংলাপ।

ভিডিওর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু, ফাতিমা আক্তার ইয়ামন ও আশিকুর রহমান চমন। উল্লেখ্য, কণ্ঠশিল্পী আকরাম হোসেন শৈশব থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত। নিভৃতচারী এই শিল্পীর কণ্ঠে গানটি পেয়েছে গভীর এক আবেশ, যা লোকগানের আধ্যাত্মিক রেশকে আরও তীব্র করেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X