বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বড়দিন উপলক্ষে আজ রঙে রাঙবে নন্দনমঞ্চ

শুভ বড়দিনI ছবি : সংগৃহীত
শুভ বড়দিনI ছবি : সংগৃহীত

আলো-ছায়ার মায়াবী আবেশে, সুর ও সম্প্রীতির বন্ধনে আবারও উৎসবমুখর হতে চলেছে রাজধানী। শুভ বড়দিনকে ঘিরে সংস্কৃতির রঙে বাংলাদেশকে সাজাতে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দনমঞ্চে মিলবে গান, নৃত্য ও বৈচিত্র্যের উৎসব— যেখানে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানবিকতার জয়গানই হবে মূল সুর।

এই আয়োজন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিশিয়াল পেজ থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে আয়োজনের ঘোষণা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, নন্দনমঞ্চ ঘিরে চলছে নানা কর্মযজ্ঞ। কারিগররা মঞ্চ সাজানো এবং আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন।

দর্শকদের অনুষ্ঠান উপভোগের জন্য একাডেমি কর্তৃপক্ষ আমন্ত্রণ পত্রে জানান, ‘চলছে প্রস্তুতি... বড়দিন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা, আজ সন্ধ্যা ৬টা থেকে চলে আসুন দলে দলে’, আন্তরিক আমন্ত্রণে।

এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকের এক পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যের উদযাপন অব্যাহত রেখেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিগত ৫৪ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো আমরা ঈদুল ফিতর, বৌদ্ধ পূর্ণিমা এবং দুর্গাপূজা উপলক্ষে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।

জানা গেছে, বড়দিনের শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে সাজানো হয়েছে অনুষ্ঠানের কর্মসূচি। সাংস্কৃতিক সন্ধ্যায় দেশের প্রথিতযশা শিল্পীদের কণ্ঠে থাকছে বিশেষ সংগীত পরিবেশনা। এছাড়া বড়দিনের ঐতিহ্যবাহী ক্যারল সং এবং কীর্তণ পরিবেশনা অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X