কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কানাডার চলচ্চিত্র উৎসবে আসাদুজ্জামান সবুজের ‘নিখোঁজ’ 

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিখোঁজ’এর একটি পোস্টার। সৌজন্য ছবি
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিখোঁজ’এর একটি পোস্টার। সৌজন্য ছবি

কানাডার টরন্টোতে চার দিনব্যাপী মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভাল শেষ হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উৎসবটি বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) শেষ হয়।

এর আগে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত উৎসবটি উদ্বোধন করেন স্ক্যারবরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান টরন্টোর স্টেশন ম্যানেজার মুশিকুর রহমান, চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ কাইউম, কানাডার চলচ্চিত্র নির্মাতা রোডা মেঢাট এবং টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি ও ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এর উৎসব পরিচালক, চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল ও টরেন্টো মাল্টিকালচার ফোরামের সাধারণ সম্পাদক চলচ্চিত্র গবেষক, লেখক ও পরিচালক মনিস রফিক বক্তব্য দেন।

এবারের উৎসবে ২৪টি দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের মোট ৫২টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় ‘খাঁচা’খ্যাত নির্মাতা আকরাম খানের পূর্ণদৈর্ঘ্য ছবি ‘নকশী কাঁথার জমিন’।

উৎসবে বাংলাদেশ থেকে আরও দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যথাক্রমে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং প্রসূন রহমানের ‘প্রিয় সত্যজিৎ’ দেখানো হয়েছে।

পাশাপাশি প্রদর্শিত হয় বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে উৎসবের তৃতীয় দিন প্রদর্শন করা হয় ‘নীলচে দিন’ গল্প থেকে অনুপ্রাণিত আসাদুজ্জামান সবুজের চিত্রনাট্য ও পরিচালনায় ১৩ মিনিট ব্যাপ্তির ‘নিখোঁজ’। যাতে শাহেদ আলী, ফারিয়া শামস সেঁওতিসহ অভিনয় করেছেন আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছেন মো জি রাব্বানী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X