বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নিজস্ব বিমানে চলাচল করেন যেসব তারকা

নিজেদের উড়োজাহাজে তারকারা। ছবি : সংগৃহীত
নিজেদের উড়োজাহাজে তারকারা। ছবি : সংগৃহীত

সিনেমার শুটিংয়ে মাঝেমধ্যেই নানা দেশে যেতে হয় তারকাদের। শিডিউল মেইনটেইন করতে সঠিক সময়ে সেটে উপস্থিত হতে হয় তাদের। এ ক্ষেত্রে বড় বিড়ম্বনা পোহাতে হয় যাতায়াত নিয়ে। তাই ব্যক্তিগত বাহন কিনতে দেখা যায় অনেক তারকাকেই। তবে শুধু গাড়িই নয়, কিছু তারকাদের রয়েছে নিজস্ব উড়োজাহাজ। তাতে করে তারা শুটিংয়ে যান, আবার পরিবার নিয়ে করেন আনন্দভ্রমণ। খবর স্কুপহুপ ডটকম ও সিম্পল ফ্লায়িং ডটকমের।

হলিউড, বলিউড ও দক্ষিণ ভারতের বেশ কজন তারকা নিজস্ব বিমানে আকাশে ওড়েন। বিগ বি খ্যাত অমিতাভ বচ্চনের রয়েছে ব্যক্তিগত জেট বিমান। শখের বশেই সেটি কিনেছেন তিনি।

বলিউড বাদশা শাহরুখ খানও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন নিজস্ব বিমান। তাতে করে পরিবার নিয়ে ঘুরেও বেড়ান কিং খান।

বিমান আছে হৃত্বিক রোশনেরও। ‘যোধা আকবর’ ছবিতে শুটিংয়ের আগে সেটি কিনেছিলেন এ অভিনেতা।

ভারতের বিভিন্ন রাজ্যে শুটিংয়ে গেলে নিজের বিমানে চড়েই যান অক্ষয় কুমার। তবে ভারতীয় অভিনেতাদের মধ্যে প্রথম বিমান কেনেন অজয় দেবগন। হকার-৮০০ নামে সেই উড়োজাহাজে করে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাঝেমধ্যেই উড়ে বেড়ান তিনি।

২০১০ সালে ব্যক্তিগত বিমানের মালিক হন সাইফ আলি খান। নিজস্ব উড়োজাহাজ রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ারও। এ ছাড়া সালমান খান, অনিল কাপুর, শিল্পা শেঠি, হানি সিং, মল্লিকা শেরওয়াত, মাধুরী দিক্ষীতের জেট বিমান আছে বলে শোনা গেছে। যদিও সেগুলো কখনোই প্রচারে আনেননি তারা।

দক্ষিণ ভারতের অভিনয়শিল্পীদের কেউ কেউ ব্যক্তিগত বিমানের মালিক। তাদের মধ্যে আছেন আল্লু আর্জুন। ভারতের যেখানেই যান নিজের বিমানে চেপে যেতেই পছন্দ তার। অন্যদিকে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারাও আছে নিজস্ব বিমান। হলিউড অভিনেতা টম ক্রুজের রয়েছে গলফস্ট্রিম সিক্স নামে একটি জেট বিমান। দুজন ক্রু এবং ১৯ যাত্রী নিয়ে উড়তে পারে সেটি।

মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ডও বিমানপ্রেমী। বিমান চালাতেও পছন্দ করেন। ‘সিজে-৩ সাইটেশন জেট’ রয়েছে তার। আমেরিকান টিভি উপস্থাপিকা অপরাহ উইনফ্রেও ঘুরে বেড়ান নিজের বোম্বারডিয়ার গ্লোবাল এক্সপ্রেস মডেলের বিমানে। মার্কিন অভিনেতা জন ট্রাভোল্টাও বোয়িং ৭০৭-১৩৮-এর মালিক। এ ছাড়া তার রয়েছে ছোট-বড় আরও তিনটি প্লেন। নিজেও অভিজ্ঞ পাইলট। তবে হলিউড তারকাদের মধ্যে সবচেয়ে বিলাসবহুল বিমানের মালিক অভিনেতা জিম ক্যারি। তার বিমানটির নাম গলফস্ট্রিম ফাইভ। আর্নল্ড শোয়ার্জনেগারের আছে গলফস্ট্রিম থ্রি নামে একটি বিমান।

হং কং-ভিত্তিক অভিনেতা জ্যাকি চ্যান ‘এমব্রায়ার লেগেসি ৫০০’ বিজনেস জেটের মালিক। মডেল লেগেসি ৬৫০ বিজনেস জেটও আছে তার একটি।

টিভি অভিনেত্রী কিম কার্দাশিয়ান আরেক ধাপ এগিয়ে। ব্যক্তিগত বিমানে আলাদা বেড রুম, মেকআপ রুম ও কিচেন রয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১০

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৩

বিশ্ব বাবা দিবস আজ

১৪

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৫

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৬

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৭

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

২০
X