বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসা শুরু করলেন আরশ খান

আরশ খান । ছবি : সংগৃহীত
আরশ খান । ছবি : সংগৃহীত

আলো-ঝলমলে ক্যামেরার সামনে যিনি ছিলেন চরিত্রের নায়ক, তিনি এবার বাস্তব জীবনের নতুন মঞ্চে। ছোটপর্দার জনপ্রিয় মুখ আরশ খান হঠাৎই যেন ভেঙে দিলেন পরিচয়ের বাঁধন। এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে পা রাখলেন ব্যবসার দুনিয়ায়।

জানা যায়, ‘হিজ অ্যান্ড হেয়ার সেলুন’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন আরশ।

শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে আরশ খান লিখেছেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল নিজের একটি ব্যবসা থাকবে। অবশেষে ছোট পরিসরে সেই স্বপ্ন পূরণ করতে পেরে তিনি বেশ আনন্দিত। নতুন এই সেলুনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু হলো।‘

ব্যবসা নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন এই অভিনেতা। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কথা মাথায় রেখেই সেবার মূল্য নির্ধারণ করেছেন তিনি। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে সেবা দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন।

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে আরশ খান বলেন, 'তিনি যেন এই উদ্যোগের মাধ্যমে মানুষের সেবা করতে পারেন এবং সবার ভালোবাসা পান।'

নতুন এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন আরশ খান।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আমার বিরহে অভ্যস্ত হইও না’ ও ‘শ্রাবণের রূপকথা’ নাটক। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া তার ‘আতকা’ সিরিজটি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০০ হাত পতাকা তৈরি করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের যে বার্তা দিলেন গভর্নর

বাইরে তপ্ত রোদ, স্কুলের টিনের চালে ঝুম বৃষ্টি!

কালো টাকা সাদা করার সুযোগ কমানোর বিষয়ে যা বললেন অর্থমন্ত্রী

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন

আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা : মামুনুল হক

কানাডার বিশ্বকাপের প্রথম ম্যাচ কখন, কীভাবে দেখবেন

১০

আফরান নিশোকে নিয়ে নতুন তিন সিনেমার ঘোষণা

১১

টুঙ্গিপাড়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার 

১২

সিজদার সময় পুরুষদের পা কীভাবে থাকবে? জানুন সঠিক নিয়ম

১৩

হামের উপসর্গে আরও শিশুর মৃত্যু

১৪

বিশ্বের প্রথম ও একমাত্র ট্রিলিয়নিয়ার এখন ইলন মাস্ক

১৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন

১৬

শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে : ডিসি সারওয়ার 

১৭

প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ 

১৮

নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে বিটিভিতে আজ ‘ইত্যাদি’

১৯

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

২০
X