বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০২:৫৭ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তিন বছর পর সুখবর নিয়ে দেশে ফিরলেন শাবনূর

নায়িকা শাবনূর। ছবি : সংগৃহীত
নায়িকা শাবনূর। ছবি : সংগৃহীত

নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। তিন বছর পর সম্প্রতি দেশে এসেছেন নায়িকা। একসময় সিনেমায় নিজের সাবলীল অভিনয়ে দিয়ে দর্শক মাতিয়েছেন এই নায়িকা; যা আজও মনে দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের। তবে খালি হাতে দেশে ফেরেননি তিনি। নতুন সিনেমার সুসংবাদ নিয়ে এসেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) দর্শকনন্দিত এই নায়িকার শুভ জন্মদিন। জীবনের ৪৪ বসন্ত পেরিয়ে ৪৫-এ পা দিয়েছেন শাবনূর।

দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে রয়েছেন তিনি। গত একদশক ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। একসময় ছয় মাস পরপর দেশে আসতেন। কিন্তু গত তিন বছরের বেশি সময় ধরে ঢাকায় আসা হয়নি শাবনূরের। অবশেষে দীর্ঘদিন পর দেশে ফিরলেন দর্শকনন্দিত এই নায়িকা।

এত লম্বা সময় ধরে দেশ ছেড়ে থাকা হয়নি শাবনূরের। তাই দেশে ফেরার জন্য ব্যাপক ব্যাকুল ছিলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে সবকিছু না মেলায় দেশে আসা হচ্ছিল না তার।

শাবনূর জানান, পরিবার ও কাছের মানুষ ছাড়া ঢাকায় আসার খবরটা আপাতত কাউকে জানাতে চাননি তিনি। পাশাপাশি দেশে কিছু কাজ জমে আছে এই নায়িকার। তাই এই সুযোগে নিরিবিলি সেসব সেরে নিচ্ছেন শাবনূর।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, অনেক দিন দেশে না থাকায় নানা কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। অনেক। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।

জানা গেছে, নতুন সিনেমার কথাবার্তা চলছে শাবনূরের। ইতোমধ্যে সিনেমার গল্পও শুনছেন। প্রায় প্রতিদিনই বনানীতে একটি প্রযোজনা সংস্থার অফিসে নতুন গল্পের রিহার্সালের পাশাপাশি চলছে পরিচালকের সঙ্গে সলাপরামর্শ।

শাবনূর নিজে না জানালেও একাধিক সূত্র নিশ্চিত করেছে, আগামী বছরের দুই ঈদের যে কোনো একটিতে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে শাবনূরকে। সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ। আর এটি নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী।

এ দিকে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত না থাকায় ফিটনেসের বিষয়ে তেমন একটা ভাবেননি শাবনূর। সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত থাকায় নিজের প্রতি খুব একটা নজর দিতে পারেননি। তবে সিনেমায় ফেরার কথা হলে, তখন নিজের ফিটনেসের দিকেও নজর দিয়েছেন শাবনূর। পুরোপুরি ফিট হতে কয়েক মাস সময় লাগবে বলে জানান তিনি।

গল্প এবং চরিত্রে নিয়ে শাবনূর বলেন, আমরা নিজেরা গল্প নিয়ে আলাপ–আলোচনা করছি, ঠিক আছে। গল্প, চরিত্র আমাদের পছন্দ হয়েছে। কিন্তু পুরোপুরি ফিট না হলে কোনোভাবেই ফিরব না। তাই ফেরার খবরটা যেন ফেরার মতোই হয়, সেদিকটায় খেয়াল রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X