রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

৭৯ বয়সে বাগদান সারলেন রকস্টার জ্যাগার

রকস্টার মিক জ্যাগার এবং তার বান্ধবী মেলানি হ্যামরিক। ছবি : সংগৃহীত
রকস্টার মিক জ্যাগার এবং তার বান্ধবী মেলানি হ্যামরিক। ছবি : সংগৃহীত

কথায় আছে প্রেমের কোনো বয়স নেই। সেটাই প্রমাণ করলেন ‘দ্য রোলিং স্টোনস’ তারকা মিক জ্যাগার। ৭৯ বছর বয়সে বাগদান সেরেছেন তিনি। তার বান্ধবী মেলানি হ্যামরিকের বয়স ৩৬।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গত ৯ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে মিক ও মেলানির। বিয়ের সিদ্ধান্তে তাদের পরিবারও খুশি।

২০১৪ সাল থেকে মিক জ্যাগারের সঙ্গে সম্পর্কে আছেন মেলানি। ২০১৬ সালে মেলানির অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ পাওয়া যায়। সেবার অষ্টমবারের মতো বাবা হয়েছিলেন মিক।

রকস্টার মিক জ্যাগারের প্রথম সন্তান ক্যারিস হ্যান্টের বয়স ৫৩ বছর। জ্যাগারের বড় মেয়ে জেডের বয়স এখন ৫২। প্রেমিকা মেলানি ও তাদের ছয় বছর বয়সী সন্তান ডেভেরাক্সকে নিয়েই কাটছিল দিন। বাগদানের মাধ্যমে সেই সম্পর্ককে একধাপ এগিয়ে নিয়ে গেলেন জ্যাগার।

সম্প্রতি এক অনুষ্ঠানে মেলানির হাতে কোটি টাকার হিরার আংটি দেখা গেছে। এনগেজমেন্টের ঘোষণাও সেরে ফেলেছেন তিনি।

১৯৭০ সালে বিয়াঙ্কা জ্যাগারকে বিয়ে করেছিলেন মিক। কিন্তু সাত বছরের মাথায় ভাঙে সংসার। এরপর বিচ্ছেদ। পরে একাধিকবার বাগদান সারলেও কখনো কাউকে বিয়ে করেননি মিক। বারবার প্রেমে পড়েছেন এই রকস্টার।

‘স্টার্ট মি আপ’, ‘লোনলি অ্যাট দ্য টপ’-এর মতো জনপ্রিয় গানের নেপথ্যের তারকা মিক। এ বয়সে এসে নতুনভাবে জীবন শুরু করলেন। চলতি মাসের ২৬ তারিখে ৮০ বছরে পা রাখবেন মিক।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X