বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মাহিকে বরণ করলেন সনাতন ধর্মাবলম্বীরা

মাহিকে বরণ করে নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি : সংগৃহীত
মাহিকে বরণ করে নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি : সংগৃহীত

বালিয়াঘাটি কুমারপাড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা উলুধ্বনি দিয়ে এবং লাল বেনারসিতে জড়িয়ে বরণ করে নিয়েছেন মাহিয়া মাহিকে। ধুতি জড়িয়ে বরণ করে নিয়েছেন নায়িকার স্বামী রকিব সরকারকেও। দুজনের গলায় ও হাতে গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েছেন তারা।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটি কুমারপাড়ায় ঘটেছে এমন ঘটনা।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মাহিয়া মাহি। মূলত নির্বাচনী প্রচারে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মাহি ও তার স্বামী।

ভোট চাইতে গিয়ে মাহি বলেন, আমি আপনাদের মেয়ে মাহি। আপনারা আমাকে ট্রাক প্রতীকে ভোট দেবেন। সুখে-দুঃখে আমি আপনাদের পাশে থাকতে চাই। একই সঙ্গে তাদের আশীর্বাদও চান মাহিয় মাহি।

এর আগে গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লী গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন চিত্রনায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X