শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার নায়ক

আফনান ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত
আফনান ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত

মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে ২০১১ সালে নির্মিত হয় ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমা। নির্মাণ করেন মোরশেদুল ইসলাম। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন জাওয়াতা আফনান চৌধুরী। তবে ছবিটি করার পর ‘রাশেদ’ নামেই পরিচিত হয়ে ওঠেন তিনি। এই সিনেমার পর খুব বেশি অভিনয়ে দেখা যায়নি তাকে। কিছু টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। তবে সেটা ২০১৪ সালের দিকে।

সম্প্রতি বিয়ে করেছেন আফনান চৌধুরী। বিয়ের খবর জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে গত ২৩ ডিসেম্বর। আমার স্ত্রীর নাম ফারিয়ান নুসরাত মুমু। সে একটি বেসরকারি সংস্থায় কাজ করে।’

দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করেছেন তারা। আফনান বলেন, ‘আমাদের প্রেমের বয়স ১০ বছর। ২০১৩ সাল কলেজ জীবন থেকেই মুমুর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেটার সফল পরিণতি আমাদের বিয়ে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ বর্তমানে এই অভিনেতা নিজের একটি প্রডাকশন হাউস নিয়ে ব্যস্ত।

আফনান বলেন, ‘আমার একটি প্রডাকশন হাউস আছে। সেখান থেকে আমরা বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্যচিত্র, বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যচিত্র, বিজ্ঞাপন, অডিও ভিজ্যুয়াল নিয়ে কাজ করি। সিনেমাটির পর বিজ্ঞাপন, টুকটাক টেলিফিল্মে কাজ করেছি। সেটাও ২০১৪ সালের দিকে। তারপর আর তেমন কাজ করা হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১০

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১২

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৩

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১৪

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১৫

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১৬

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১৭

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১৮

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১৯

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

২০
X