কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০১:১৪ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘বিগ বস’ বিজয়ী মুনাওয়ার কত টাকা পেলেন?

বিজয়ী মুনাওয়ার ফারুকীর নাম ঘোষণা করেন সালমান খান। ছবি : সংগৃহীত
বিজয়ী মুনাওয়ার ফারুকীর নাম ঘোষণা করেন সালমান খান। ছবি : সংগৃহীত

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা এল ‘বিগ বস’ ১৭ সিজনের বিজয়ীর। এই প্রতিযোগিতার মুকুট জিতেছেন মুনাওয়ার ফারুকী। প্রায় সাড়ে ৩ মাস বিগ বসের ঘরে থাকার পর বিজয়ের ট্রফি ছিনিয়ে আনলেন এই স্ট্যান্ড আপ কমেডিয়ান।

বিগ বসের এবারের আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় রোববার (২৮ জানুয়ারি)। এতে বিজয়ীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান।

এনডিটিভি জানায়, বিজয়ী মুনাওয়ার ফারুকী ট্রফির পাশাপাশি নগদ ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৬ লাখ ১৮ হাজার টাকার বেশি) পুরস্কার হিসেবে পেয়েছেন। তা ছাড়া একটি নতুন গাড়ি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।

পাঁচ প্রতিযোগীকে নিয়ে শুরু হয় গ্র্যান্ড ফিনালে। তারা হলেন—মুনাওয়ার ফারুকী, অঙ্কিতা লোখান্ডে, মানারা চোপড়া, অরুণ মহাশেঠি ও অভিষেক কুমার। এতে ফার্স্ট রানারআপ হয়েছেন অভিষেক কুমার। আর তৃতীয় অবস্থানে রয়েছেন প্রিয়াঙ্কার ফুফাতো বোন মানারা চোপড়া।

অনুভূতি ব্যক্ত করে মুনাওয়ার ফারুকী বলেন, ‘আমি জানি না। আমি ফিফটি ফিফটি চিন্তা করেছিলাম। কারণ একইভাবে এই বিজয় অভিষেকেরও প্রাপ্য।’

মুনাওয়ার ফারুকী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি জানি, আমি কিছু ভুল করেছি এবং আমাকে তার খেসারতও ভোগ করতে হয়েছে। এর জন্য আমাকে বিচারও করা হয়েছিল। বাস্তব জীবনে আমি কিছু ভালো কাজ করেছি। এ জন্য আমি ভক্তদের ভালোবাসা পেয়েছি। তাদের শুভকামনা, সমর্থন আমাকে এতদূর আসতে সাহায্য করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

এবারের বিগ বসের গ্র্যান্ড ফিনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অজয় দেবগন, আর মাধবন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১০

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১১

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১২

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৩

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৪

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৫

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৬

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৭

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৮

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৯

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

২০
X