কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বাগদান সারলেন অ্যামি জ্যাকসন

অ্যামি জ্যাকসন ও এড ওয়েস্টউইক। ছবি : সংগৃহীত
অ্যামি জ্যাকসন ও এড ওয়েস্টউইক। ছবি : সংগৃহীত

তামিল সিনেমা ‘মাদ্রাসাপাত্তিনাম’ দিয়ে ২০১০ সালে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি সিনেমায় দেখা গেছে ব্রিটিশ অভিনেত্রী ও মডেল অ্যামি জ্যাকসনকে। ব্রিটিশ হলেও তিনি জনপ্রিয়তা পেয়েছেন ভারতীয় সিনেমায় অভিনয় করে। মূলত দক্ষিণি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এই অভিনেত্রী গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বাগ্‌দানের ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে বাগ্‌দান সেরেছেন অ্যামি জ্যাকসন। বেশ কয়েক বছর ধরেই তারা প্রেম করছিলেন।

একটি ঝুলন্ত সেতুতে দাঁড়িয়ে আছেন অ্যামি, হাঁটু গেড়ে তাকে প্রপোজ করছেন ওয়েস্টউইক—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি শেয়ার করে বাগ্‌দানের ছবি দিয়েছেন এ অভিনেত্রী। লিখেছেন, ‘ইয়েস’। তার এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন সোফি চৌধুরী, শ্রুতি হাসান, কিয়ারা আদভানি, আথিয়া শেঠি প্রমুখ।

কিছুদিন আগেই অ্যামি তার নতুন সিনেমা ‘ক্র্যাক’-এর শুটিং শেষ করেছেন। থ্রিলার ঘরানার ছবিটি আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এটি ছাড়াও চলতি বছর তার আরও দুটি সিনেমা মুক্তি পাবে। এড ওয়েস্টউইক মার্কিন টিন ড্রামা সিরিজ ‘গসিপ গার্ল’-এর জন্য বিশেষভাবে পরিচিত। অ্যামি জ্যাকসন ও এড ওয়েস্টউইক ২০২২ সাল থেকে প্রেম করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X