বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৪ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘জীবনের এই প্রাপ্তিতে বাবা-মা বেঁচে থাকলে খুব খুশি হতেন’

সংগীতশিল্পী শুভ্র দেব। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী শুভ্র দেব। ছবি : সংগৃহীত

‘আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা’, ‘এ মন আমার পাথর তো নয়’ এমন অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন শুভ্র দেব। তার ক্রিকেটের গান ‘গুড লাক বাংলাদেশ, গুড লাক’ ক্রিকেটপ্রেমীদের মনে এক উন্মাদনা তৈরি করেছে। বিশেষ করে ১৯৯৯ সালে পাকিস্তানকে হারানোর পর এই গানটি বাজিয়ে দেশজুড়ে উৎসব শুরু হয়। এ ছাড়া ২০০০ সালে মিনি বিশ্বকাপ থিম সংসহ সর্বোচ্চ থিম সং তারই গাওয়া।

এখন পর্যন্ত আর্চারি, ফুটবল, ক্রিকেটসহ ছয়-সাতটি থিম সং করেছেন শুভ্র দেব। এবার একুশে পদক পেলেন গুণী এই শিল্পী।

রাষ্ট্রীয় এই সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে শুভ্র দেব বলেন, এমন একটি দিন আসবে আমার বিশ্বাস ছিল। জীবনের এই প্রাপ্তিতে বাবা-মা বেঁচে থাকলে খুব খুশি হতেন। এমন প্রাপ্তিতে স্ত্রী-পরিবারসহ সবাই অনেক আনন্দিত। আমি তো দীর্ঘদিন ধরে সংগীতে কাজ করে চলেছি। পেছনের দিকে তাকালে দেখবেন ক্যারিয়ারের শুরু থেকেই বাংলা গানকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা ছিল আমার।

পুরস্কারটি পাওয়ার পর কেউ কেউ বলছেন অনেকটা আগেই একুশে পদক পেলেন শুভ্র দেব। গায়কের জবাব, দেখুন, আরও অনেক আগেই এই পুরস্কার পেতে পারতাম আমি, এটা আমার দিক থেকে মনে করি। কারণ আমি শুধু গান গাইনি। গান নিয়ে আন্তর্জাতিকভাবে কাজ করেছি। বিবিসি এশিয়া টিভিতে প্রথম আমার গান দেখানো হয়েছিল।

উল্লেখ্য, আশির দশকে গানের জগতে পথচলা শুরু করেন শুভ্র দেব। তবে নব্বই দশকে তুমুল জনপ্রিয়তা লাভ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X