বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

তানজিব সারোয়ারের ‘বন্ধুয়ারে’

তানজিব সারোয়ার ও আফসানা চৌধুরী সিফা। ছবি সংগৃহীত
তানজিব সারোয়ারের ‘বন্ধুয়ারে’

গভীর প্রেম একে অন্যকে অন্যরকম এক মায়াজালে বন্দি করে রাখে। মিলেমিশে একাকার হয়ে যায় দুজন-দুজনার। প্রিয়জনের সঙ্গ মন ভালো করে দিতে পারে নিমিষেই। দিশেহারা জীবন যেন গুছিয়ে নিতে ইচ্ছে করে। অদ্ভুত এক ঘোরলাগা মোহ লেপ্টে থাকে মনের পুরো পৃষ্ঠাজুড়ে। আর এই মোহ চোখের ঘুম কেড়ে নিয়ে শুধু প্রিয়জনের ভালোবাসাতেই ডুবিয়ে রাখে সারাক্ষণ। প্রেমিক মনের এ রকম এলোমেলো সব ভাবনা নিয়ে নতুন গান বেঁধেছেন হালের জনপ্রিয় সংগীতশিল্পী তানজিব সারোয়ার। গানের শিরোনাম ‘বন্ধুয়ারে’।

‘বন্ধুয়ারে বন্ধুয়া কি মোহে জড়াইলা/ চোখে আর ঘুম ধরে না’ এমন কথামালায় গানটির গীতিকবিতা সাজিয়ে তাতে সুর ও কণ্ঠ দিয়েছেন তানজিব সারোয়ার নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

কক্সবাজারের জিরো পয়েন্টের একাধিক লোকেশনে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ভিডিওতে দর্শক দেখতে পাবে তানজিব সারোয়ার ও আফসানা চৌধুরী সিফার অন্যরকম এক রসায়ন।

গানটির অডিও এবং ভিডিও প্রসঙ্গে তানজিব বলেন, ‘আমি বরাবরই শ্রোতাদের কথা চিন্তা করে অনেক যত্ন ও সময় নিয়ে একটি গান করার চেষ্টা করি। তাই আমার দৃঢ় বিশ্বাস যে গানটি শ্রোতাদের হৃদয়ে দাগ কেটে যাবে। আর গানটির ভিডিওতে দর্শক-শ্রোতা আমাকে পাবে নতুন রূপে। গানটির সাঙ্গে সামঞ্জস্য রেখেই দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করা হয়েছে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আসছে ২ মার্চ তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১০

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১২

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৩

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৪

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৫

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৬

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৭

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৮

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৯

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

২০
X