বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডন মাতাতে যাবেন জেমস

ব্যান্ড শিল্পী মাহফুজ আনাম জেমস। ছবি : সংগৃহীত
ব্যান্ড শিল্পী মাহফুজ আনাম জেমস। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১০ বছর পর ২০২৩ সালে লন্ডনে কনসার্ট করে ‘নগর বাউল’ জেমস। তার সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যায়। সেবার লন্ডনের দ্য রয়েল রিগেনসি ও বার্মিংহামে একটি কনসার্টে অংশ নেন তিনি। মাস ৪ পর আবারও লন্ডন মাতাতে যাবে দেশের রকস্টার। আগামী ২৬ ও ২৭ মে লন্ডনে গাইবেন তিনি।

জেমসের লন্ডন সফরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর। তিনি বলেন, ‘আগামী মাসে আমরা লন্ডন সফর যাচ্ছি। সবকিছু ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। আগামী মাসেই আমরা যাব। এবার শুধু লন্ডনেই দুটি কনসার্ট হবে। আয়োজকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, এই কনসার্ট ঘিরে সেখানকার প্রবাসী বাঙালিদের মধ্যে ইতোমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে। আশা করছি, জমজমাট একটি আয়োজন হবে।’ এর আগে দেশেও জেমসের বেশকিছু কনসার্ট রয়েছে।

সর্বশেষ ২০২৩ সালের রমজানের ঈদের চাঁদরাতে প্রকাশিত হয়েছিল জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুর করেছেন জেমস। বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X