বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অড সিগ্নেচার ব্যান্ডের ভোকালিস্ট পিয়াল নিহত

অড সিগ্নেচার ব্যান্ডের সঙ্গে আহাসান তানভীর পিয়াল। ছবি : সংগৃহীত
অড সিগ্নেচার ব্যান্ডের সঙ্গে আহাসান তানভীর পিয়াল। ছবি : সংগৃহীত

সিলেট যাওয়ার পথে ১১ মে সকালে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে দেশের জনপ্রিয় আন্ডার গ্রাউন্ড রক ব্যান্ড অড সিগ্নেচারের গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সব সদস্য মারাত্মকভাবে আহত হন। ঘটনা স্থলেই ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল দুর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। ব্যান্ড ম্যানেজার কালবেলাকে এমনটাই জানানো হয়।

আহাসান তানভীর পিয়াল ব্যান্ডের ভোকালিস্ট ও গিটারিস্ট ছিলেন। তার এমন মৃত্যুতে ব্যান্ড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পীর এমন অকাল মৃত্যুতে আজকের দিনটিকে কালো ভোর লিখেও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

ব্যান্ডটি ইতোমধ্যেই বেশকিছু জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছে। তার মধ্যে অন্যতম প্রস্তাব, ঘুম, দুঃস্বপ্ন, আমার দেহখানা ইত্যাদি। সবগুলো গানেই কণ্ঠ দিয়েছেন পিয়াল।

অড সিগ্নেচার ব্যান্ডের সদস্য সংখ্যা মোট ৬ জন ছিল। পিয়ালের চলে যাওয়ায় এখন রয়েছে ৫ জন। তারা হলেন মোনতাসির রাকিব, আরমান অমিতা, ইক্তেদার সাকিন, আকিব আহমেদ ও তাহমিদ রায়ান অনিন্দ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X