বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০২:৫৬ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চমকের বাগদান 

চমকের বাগদান 
চমকের বাগদান 

অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বাগদান হয়েছে। সেই ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন এই সুন্দরী।

হবু বরের সঙ্গে ছবি পোস্ট করে ছোট পর্দার এ অভিনেত্রী লিখেছেন, ‘বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! ডেভাইন ভালোবাসা এবং তোমাদের প্রার্থনা সঙ্গে নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে এনগেজড হয়েছি। আমরা শিগগিরই বিয়ে করতে যাচ্ছি, আমাদের প্রার্থনায় রাখুন।’

তবে কবে বিয়ে করছেন তা জানাননি চমক। জানা গেছে, এই অভিনেত্রীর হবু বরের নাম আজমান নাসির। পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চলতি বছর এপ্রিলে চমকের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে অভিনয় করেছিলেন নাসির।

চমকের জন্ম বরিশালে হলেও বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। শৈশব থেকেই নাচের তালিম নিয়েছেন তিনি। মা-বাবার ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে। তাদের সেই সাধও পূরণ করেছেন চমক। মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ (বর্তমান নাম কর্নেল মালেক মেডিকেল কলেজ মানিকগঞ্জ) থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন।

তার শোবিজের পথচলা ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হওয়ার মাধ্যমে। কিন্তু এ আসরে তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল চমকের বিরুদ্ধে।

তখন গুঞ্জন শোনা যায়, চমক বিবাহিত। ২০১৪ সালের নভেম্বরে বিয়ে করেছেন তিনি। তার স্বামীর নাম খান এইচ কবির। সেসময় তাদের কয়েকটি ছবিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। যদিও চমক দাবি করেছিলেন— ‘ছবির ছেলেটি তার প্রেমিক।’ ওই ঘটনার পর বেশ সমালোচনার মুখে পড়েছিলেন চমক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১০

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১১

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১২

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৩

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৪

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৫

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৬

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৭

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৮

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৯

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

২০
X