বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০২:৫৬ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আজমান যাচ্ছেন নিরব 

আজমান যাচ্ছেন নিরব 
আজমান যাচ্ছেন নিরব 

চিত্রনায়ক নিরব হোসেন অভিনয়ের বাইরে স্টেজ শো করেও ব্যস্ত সময় কাটান। দেশ-বিদেশের বিভিন্ন শোতে পারফরম করতে দেখা যায় তাকে। এবার আরব আমিরাতে বাঙালিদের উৎসব ‘বাংলা কার্নিভাল ২০২৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার (২২ জুন) আজমান শহরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে পারফরম করবেন এই চিত্রতারকা। বৃহস্পতিবার (২০ জুন) রাতেই দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন নিরব।

বিদেশে পারফরম করার ব্যাপারে নিরব কালবেলাকে বলেন, ‘সদ্য ঈদ শেষ হলো। তবে এখনো ঈদের আমেজ রয়েছে। দেশে ঈদ করলাম। কোরবানি নিয়েই ব্যস্ততায় কেটেছে ঈদের দিন। এবার প্রবাসী ভাইবোনদের আনন্দ দিতে যেতে হচ্ছে। সেখানে পারফরম করব। সবাইকে আনন্দ দিতে চাই। পরিবার পরিজন ছেড়ে যারা প্রবাসে জীবন কাটাচ্ছেন তাদের কিছুটা আনন্দ দিতে পারলে নিজেকে সার্থক বলে মনে করব আমি।’

‘বাংলা কার্নিভাল ২০২৪’ আয়োজনে রয়েছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন বলেন, ‘এই আয়োজনটি দুবাই শহরে বাঙালিদের জন্য সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। বড় আয়োজনের অনুষ্ঠানটি সবাই উপভোগ করবেন আমার বিশ্বাস।’

জানা গেছে, ‘বাংলা কার্নিভাল ২০২৪’ নিরব ছাড়াও চিত্রনায়ক জায়েদ খান, সংগীতশিল্পী সহোদর প্রতীক হাসান ও প্রীতম হাসান এবং কলকাতার নায়িকা ইধিকা পালসহ অনেকেই থাকছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১০

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১১

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১২

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৪

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৫

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৬

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৭

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৮

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৯

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

২০
X