বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০২:০০ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

বুলগেরিয়া জয় করল ‘কাঠ গোলাপ’

বুলগেরিয়া জয় করল ‘কাঠ গোলাপ’
বুলগেরিয়া জয় করল ‘কাঠ গোলাপ’

দীর্ঘদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে রয়েছে ‘কাঠ গোলাপ’। সেই ছবিটিই বিদেশের মাটিতে একের পর এক পুরস্কার পাচ্ছে।

এবার বুলগেরিয়ায় অনুষ্ঠিত ‘গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভাল ২০২৪’-এ সেরা প্রযোজনা’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এটি।

সারা বিশ্ব থেকে প্রায় এক হাজার চলচ্চিত্র অংশ নিয়েছিল উৎসবটিতে। সেখান থেকে চূড়ান্ত মনোনয়ন পায় ১০০টি চলচ্চিত্র। সেই তালিকায় জায়গা করে নেয় বাংলাদেশের ‘কাঠ গোলাপ’। শেষ পর্যন্ত জিতে নিল পুরস্কারও।

গত ১৮ জুন বুলগেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইলিয়ানা ইউটোভার হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন ‘কাঠ গোলাপ’-এর প্রযোজক এমডি ফরমান আলী।

তিনি কালবেলাকে বলেন, বাংলাদেশের একটি সিনেমা এমন একটি উৎসবে প্রতিনিধিত্ব করল এবং শেষ পর্যন্ত পুরস্কার পেল এটি একজন প্রযোজক হিসেবে আমার জন্য গর্বের। যে মঞ্চ থেকে আমি পুরস্কার গ্রহণ করলাম, সেখানে পৃথিবীবিখ্যাত চলচ্চিত্রকাররা উপস্থিত ছিলেন।

ফরমান আলী আরও বলেন, আমাদের সিনেমা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এটাই আমার চাওয়া। ক্রিকেট দিয়ে আমরা যেমন অনেক দেশে পরিচিতি লাভ করেছি। ঠিক তেমনিভাবে চলচ্চিত্রের মাধ্যমেও পরিচিতি লাভ করব। আমার বিশ্বাস, বাংলাদেশের চলচ্চিত্র একটি বহুদূর যাবে। আমাদের চারপাশে বহু গল্প রয়েছে। সেই গল্প খুঁজে সিনেমা নির্মাণ করতে হবে।

এর আগে ‘কাঠ গেলাপ’ ভারত, আমেরিকাসহ বিশ্বের নানা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আটটি পুরস্কার জিতেছে। এতে অভিনয় করেছেন সাবরিনা সুলতানা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েলসহ অনেকে। এটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১০

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১১

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৩

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৪

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৫

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৬

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৭

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৮

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৯

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

২০
X