বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে অবাক উদিত নারায়ণ

অরিজিৎ সিং ও উদিত নারায়ণ। ছবি : সংগৃহীত
অরিজিৎ সিং ও উদিত নারায়ণ। ছবি : সংগৃহীত

মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক আচমকা ঘোষণায় সংগীতজগৎকে স্তব্ধ করে দিয়েছেন অরিজিৎ সিং। জনপ্রিয় এই গায়ক জানিয়ে দিয়েছেন, তিনি আর সিনেমায় প্লেব্যাক করবেন না। হিন্দি বা বাংলা—কোনো ভাষার ছবিতেই আর শোনা যাবে না তার নতুন গান। অরিজিতের এমন সিদ্ধান্তে যখন কোটি ভক্তের হৃদয়ে উথালপাথাল অবস্থা, তখন বলিউডের অন্দরমহলেও নেমে এসেছে বিস্ময়ের ছায়া। নবীন তারকার এমন আকস্মিক অবসরের সিদ্ধান্তে অবাক হয়েছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণও।

অরিজিতের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উদিত নারায়ণ বলেন, ‘খুব কম সময়েই খুব ভালো কাজ করেছেন অরিজিৎ। অ্যাওয়ার্ড, খ্যাতি, সম্মান, অর্থ সব পেয়েছেন তিনি। শুধু তাই নয়, স্টেজে উঠলে তাকে ঘিরে অনুরাগীদের যে উন্মাদনা, সেটা যে কোনো গায়কের কাছে অন্যতম প্রাপ্তি। অরিজিৎ সেটা পেয়েছেন।’ উদিত নারায়ণ বিশ্বাস করেন, অরিজিৎ প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিলেও সুরের জগত থেকে বিচ্ছিন্ন হতে পারবেন না। বর্ষীয়ান এই গায়কের কথায়, ‘এটা হয়তো অরিজিতের সিদ্ধান্ত, তবে গান থেকে কোনোদিন দূরে যেতে পারবেন না তিনি। অরিজিতের গান শ্রোতাদের হৃদয়ে আজীবন রয়ে যাবে।’

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮টা ২৬ মিনিটে নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্টে অরিজিৎ লেখেন, ‘সকলকে নিউ ইয়ারের শুভেচ্ছা। এত বছর শ্রোতা হিসেবে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সে জন্য ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনো কাজ গ্রহণ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম। এটি একটি অনবদ্য সফর ছিল।’ সাম্প্রতিক সময়ে বলিউডের প্রায় সব হিট সিনেমার নেপথ্য কারিগর অরিজিতের এমন সিদ্ধান্তে ভক্তমহলে শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X