বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলন, যে বার্তা দিলেন অভিনেত্রী স্বস্তিকা 

কোটা আন্দোলন, যে বার্তা দিলেন অভিনেত্রী স্বস্তিকা 
কোটা আন্দোলন, যে বার্তা দিলেন অভিনেত্রী স্বস্তিকা 

কদিন ধরেই ছাত্রদের আন্দোলনে উত্তাল দেশ। সোশ্যাল মিডিয়ায় সেসব ঘটনা ছড়িয়ে পড়েছে। যেটি নজর এড়ায়নি ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও। বিষয়টি নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। ফেসবুকে দিয়েছেন দীর্ঘ এক স্ট্যাটাস। কারণ তিনি এই বাংলাদেশকে খুব কাছে থেকে দেখেছেন। এখানে ঘুরেছেন। থেকেছেন। সবমিলে চলমান আন্দোলন নিয়ে মনের মধ্যে এক অস্থিরতার কথাই বললেন স্বস্তিকা।

সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বস্তিকা লিখেছেন, প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না। আর আমি খুব একটা ফোনের পোকা নই তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো। এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছে ছিল জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে।

তিনি লিখেছেন, ‘প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয় না, মা'ও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি, কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীর নগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলিও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘ গুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ।’

গৌতম গুহ রায়ের কবিতার একাংশ লিখেছেন এ অভিনেত্রী

‘ময়দান ভারী হয়ে নামে কুয়াশায় দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া ? নীচু হয়ে বসে হাতে তুলে নিই তোমার ছিন্ন শির, তিমির।’

স্বস্তিকা শেষটায় লিখেছেন, এমন এক আপ্যায়ন প্রিয় জাতি দেখিনি, খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না, ওমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আলপনা আর কোথায় দেখবো? নয়ন জুড়ানো দেওয়াল লেখা? এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব। আজ, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করবো বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনা টুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই আমাদের আলো। আলো হোক, ভাল হোক সকলের।

এদিকে এক দফা দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১০

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১১

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৩

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৪

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৫

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৭

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৮

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৯

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

২০
X