বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষকদের ফাঁসি চাইলেন দেব

অভিনেতা দেব। ছবি : সংগৃহীত
অভিনেতা দেব। ছবি : সংগৃহীত

আরজিকর হাসপাতালে ধর্ষণকাণ্ডে উত্তাল কলকাতা। ১৫ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত ধরা পড়েছে একজন অভিযুক্ত। তাই সময় যতো যাচ্ছে এই আন্দোলন আরও বেগবান হচ্ছে। এবার ছুটি কাটিয়ে কলকাতার রাজ পথে নেমেছেন টালিউড তারক দেব।

আরজিকর ধর্ষণকাণ্ডে আর্টিস্ট ফোরামের ডাকা গণঅবস্থানে যোগ দেন দেব। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিনেতা বলেন, ‘যারা ধর্ষণ করবে তাদের একটাই শাস্তি, ফাঁসি’ সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে ‘রাজনৈতিক’ আবেদনও জানান এই তারকা।

দেব আরও বলেন, ‘যা হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সবাই চাই, বাংলার প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চাই যে যারা রেপিস্ট, যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের সবার ক্যাপিটাল পানিশমেন্ট দরকার। আজ থেকে নয়, দুই-আড়াই বছর আগে থেকে বলছি যে যত দিন না মানুষের মধ্যে ভয় হবে, যত দিন না মানুষ ভয় পাবে তত দিন এই ধর্ষণের ঘটনা ঘটতে থাকবে। আমাদের এখনই ধর্ষকদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে।’

দেব ছাড়াও এই আন্দোলনে টালিগঞ্জের সব তারকাই প্রায় রাজ পথে নেমেছেন। সাধারণ জনগণের পাশাপাশি তারাও স্লোগানে স্লোগানে দাবি জানাচ্ছেন বিচারের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১০

বিশ্ব বাবা দিবস আজ

১১

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১২

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৩

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৪

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৭

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৮

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৯

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X