বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রীরাও অরিন্দমের কাছে সুযোগ নিয়েছে :  শ্রীলেখা 

অভিনেত্রীরাও অরিন্দমের কাছে সুযোগ নিয়েছে :  শ্রীলেখা 
অভিনেত্রীরাও অরিন্দমের কাছে সুযোগ নিয়েছে :  শ্রীলেখা 

টালিউডের পরিচালক ও অভিনেতা অরিন্দম শীল। তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এরই মধ্যে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে অরিন্দমকে।

এদিকে অভিনেতা নিজের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে আইনি লড়াই চালানোর কথা জানিয়েছেন। অরিন্দমের যৌন হেনস্তার অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই একাধিক অভিনেত্রী ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে স্রোতের বিপরীতে দাঁড়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর ভাষ্য, শুধু অরিন্দমই যে সুযোগ নিয়েছেন এমনও কিন্তু নয়। কাজ পাওয়ার জন্য বহু অভিনেত্রীও নির্মাতার সুযোগ নিয়েছেন।

বিষয়টি নিয়ে শ্রীলেখা বলেন, অরিন্দম শীলের পরিচালনায় আমি একটাই ছবি করেছিলাম— ‘স্বাদে আহ্লাদে’। তারপরে কিন্তু তিনি আমাকে আর কোনো কাজে নেননি। আমার যদিও তার সঙ্গে এমন কোনো অভিজ্ঞতা নেই। অরিন্দমের পরিচালনায় যে অভিনেত্রীরা বেশি কাজ করেছেন, তারা আরও ভালো বলতে পারবেন। নিন্দুকরা তো বলেই থাকেন, অরিন্দমের সঙ্গে কয়েকজন অভিনেত্রীর সম্পর্কও ছিল।

এদিকে অরিন্দমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শট বোঝানোর সময়ে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছেন তিনি। শ্রীলেখা জানান, তার নিজের সরাসরি এমন অভিজ্ঞতা না থাকলেও আগেও বেশ কয়েকজন অভিনেত্রী অরিন্দমের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। কিছু কিছু ক্ষেত্রে সিনেমায় কাজ পাওয়ার জন্য অভিনেত্রীরাও সুযোগ নিয়েছেন বলে দাবি শ্রীলেখার।

তিনি বলেন, ‘সবসময় কিন্তু পুরুষরাই দোষী হন না। অনেক সময় কিন্তু মেয়েরা নিজেরাই আগ্রহী থাকেন।’

শ্রীলেখার দাবি, ‘এই ইন্ডাস্ট্রির কিছু মানুষ সুবিধামতো সময় বুঝে বিপ্লব করেন। আমার নামে কেউ একটা কথা বলে দেখুক। আমাকে কিন্তু কোনো নায়ক, পরিচালক বা প্রযোজকের সঙ্গে প্রেম করে কাজ পেতে হয়নি। আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এই বিষয়টা খুব স্বাভাবিক হয়ে গেছে। আলোচনা হয়, ইন্ডাস্ট্রিতে কার বাবু কে? আর এগুলো না করলেই কোণঠাসা করা হয়। যেমন আমাকে কোণঠাসা করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X