বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

লোকজন কী সুন্দর বিয়ে করছে, আমি একটা প্রেমও করতে পারছি না : শ্রীলেখা

শ্রীলেখা মিত্র। ছবি : সংগৃহীত
শ্রীলেখা মিত্র। ছবি : সংগৃহীত

টালিউডের অন্যতম স্পষ্টভাষী ও সাহসী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কথা ও কাজে কোনো রাখঢাক না রাখার জন্য তার আলাদা ‘সুখ্যাতি’ রয়েছে। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরেই ‘সিঙ্গেল’ মাদার হিসেবে জীবনযাপন করছেন তিনি। তবে এবার চারপাশের বিয়ের ধুম দেখে নিজের নিঃসঙ্গতা নিয়ে মজার ছলে আফসোস প্রকাশ করলেন এই অভিনেত্রী।

রোববার (৩০ নভেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে শ্রীলেখা লেখেন, “লোকজন কী সুন্দর বিয়ে করছে, আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।” সঙ্গে হ্যাশ ট্যাগে তিনি জুড়ে দেন, “আমার ভালোবাসার ধর্ম।”

শ্রীলেখার এমন খোলামেলা স্ট্যাটাসের পর কমেন্ট বক্সে শুরু হয়েছে হাস্যরস। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নানা মজার মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন অভিনেত্রীকে। নীল নাওয়াজ নামে একজন লিখেছেন, “বয়স! এবার প্রস্তাবের বন্যা বইবে। তুমি শুধু ইনবক্স চেক করতে থাকো। আর আজ সন্ধ্যার মধ্যে কোনো এক নিউজ পোর্টাল খবর করবে— ‘প্রেমিক খুঁজছেন শ্রীলেখা মিত্র’।”

অন্যদিকে কৌশিক নামে এক অনুসারী অভিনেত্রীর কঠিন শর্তের কথা মনে করিয়ে দিয়ে লেখেন, “প্রেম করতে চাওয়ার কন্ডিশনগুলো একবার বলো, তাহলে দেখবে সেখানেও খরা লেগে যাবে।” সংগীত নামে আরেকজন লিখেছেন, “বাড়ির সামনে লাইন লেগে যাবে কিন্তু।”

অবশ্য শ্রীলেখার প্রেমে পড়া যে সহজ নয়, তা তিনি আগেই স্পষ্ট করেছেন। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার সঙ্গে প্রেম করতে হলে প্রথম শর্ত— কুকুর ভালোবাসতে হবে। তার ভাষায়, “যদি কারও সঙ্গে প্রেম হয়, তাহলে প্রথম শর্ত— কুকুর ভালোবাসতে হবে। কুকুর বলতেও আমার কেমন জানি লাগে। ওরা আমার বাচ্চা, নাম ধরে ডাকি।”

উল্লেখ্য, শিলাদিত্য স্যান্যলের সঙ্গে বিচ্ছেদের পর আর ছাদনাতলায় যাননি শ্রীলেখা। সাফ জানিয়েছেন, প্রেমে পড়তে চাইলেও বিয়েতে আর আগ্রহ নেই তার। তিনি বলেন, “প্রেমে পড়তে চাই, প্রেমে পড়ে উঠতে চাই। আমি বিয়ে করতে চাই না। আমার প্রাক্তন, আমি ও আমার মেয়েকে এখনো একটা ইউনিট মনে হয়। এই ইউনিটটা ভাঙতে চাই না।”

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X