বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সৃজিতের পায়ে ধরেও শেষ রক্ষা হয়নি স্বস্তিকার 

সৃজিতের পায়ে ধরেও শেষ রক্ষা হয়নি স্বস্তিকার 
সৃজিতের পায়ে ধরেও শেষ রক্ষা হয়নি স্বস্তিকার 

ব্যক্তিজীবনে বহুবার প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। প্রেম করেছিলেন পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গেও। পরিচালকের সঙ্গে প্রেমের সূত্র ধরেই না কি একের পর এক সিনেমা বাগিয়ে নেন স্বস্তিকা। অভিনেত্রীকে নিয়ে নিন্দুকরা এমন খবর ছড়িয়েছিল। বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বস্তিকা।

তিনি বলেন, যখন আমরা সম্পর্কে ছিলাম অনেকেই বলেছিলেন, আমি না কি সৃজিতের জন্য কাজ পাই। কিন্তু মনে আছে, রাজকাহিনি সিনেমায় একটা চরিত্র দেওয়ার জন্য আমি রীতিমতো সৃজিতের পায়ে ধরেছিলাম। আমাদের মধ্যে তুমুল অশান্তি হয়েছে। কিন্তু ও দেয়নি। এটাই আমাদের প্রেম ভাঙার মূল কারণ হতে পারত। সৃজিত কখনো সম্পর্কের খাতিরে কাউকে কাজ দেয় না।

আসছে ৮ অক্টোবর সৃজিত মুখার্জির ‘টেক্কা’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তার আগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বস্তিকা।

অভিনেত্রী আরও বলেন, সৃজিতের সঙ্গে আমার করা প্রতিটি‌ কাজ দর্শকের পছন্দ হয়েছে। ভবিষ্যতেও আবারও কাজ করলে নিশ্চয়ই পছন্দ হবে।

এদিকে স্বস্তিকা প্রসঙ্গে সৃজিত মুখার্জি বলেন, আমার বহু প্রেম হয়েছে।‌ শুধু স্বস্তিকা নয়, তাদের প্রত্যেককেই বলেছিলাম, আমার কাজ আর সম্পর্কের জায়গা দুটো সম্পূর্ণ আলাদা। আমার সঙ্গে প্রেম করছে মানে তাকে কাজ দেব তা একেবারেই নয়।

‘টেক্কা’র টিজারের শুরুতেই দেবকে বলতে শোনা যায়, ‘পৃথিবীর সব থেকে বড় অপরাধ গরিব হওয়া। সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও যাদের খোঁজ কেউ রাখে না। কেউ চেনে না। তবে এবার চিনবে।

এই সিনেমায় এসিপি অফিসারের চরিত্রে দেখা যাবে দেবের প্রেমিকা কাম নায়িকা রুক্মিনীকে। একজন মায়ের চরিত্রে রয়েছেন স্বস্তিকা। মূলত মেয়েকে বাঁচানোর লড়াইয়ে আইনকে যিনি পরোয়া করেন না। এমন চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১০

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১১

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১২

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৪

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৬

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৭

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৮

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৯

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

২০
X