বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আবারও প্রেমে মজেছেন মধুমিতা

প্রেম করছেন মধুমিতা সরকার 
প্রেম করছেন মধুমিতা সরকার 

ওপার বাংলার ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন মধুমিতা সরকার। নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই সুন্দরী। বিবাহবিচ্ছেদের পর কারও সঙ্গে সম্পর্কে জড়াতে দেখা যায়নি তাকে। তবে এই দুর্গাপূজায় পুনরায় সম্পর্কে জড়িয়েছেন মধুমিতা।

সপ্তমীর রাতে ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন সময়ের আলোচিত এই তারকা। যে ছবিতে দেখা যাচ্ছে, চারদিকে আলো-আঁধারি। হাতে হাত ধরে বসে আছেন দু’জনে।

মধুমিতা পোস্ট করে লিখেছেন, নতুন গল্পের শুরু। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’

বিয়ে করছেন কিনা জবাবে মধুমিতা বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’

বলে রাখা ভালো, সৌরভ চক্রবর্তী এবং মধুমিতা সরকার ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন। ২০১১ সালের দিকে তাদের প্রেমের শুরু। রিল লাইফ সম্পর্ক ক্রমশ পরিণতি পায় রিয়েল লাইফ বিয়েতে। ধারণা করা হয় ২০১৫ সালেই বিয়ে করেছিলেন এই জুটি।

কিন্তু সংসারে সুখ বেশি দিন স্থায়ী হয়নি। ২০১৯ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে মধুমিতার।

সিরিয়ালের গণ্ডি পেরিয়ে ক্যারিয়ারে ‘লাভ আজকাল’, ‘চেন্নাই’, ‘দিলখুশ’সহ ১১টি সিনেমায় অভিনয় করেছেন মধুমিতা সরকার। এছাড়া ‘উত্তরণ’, ‘শ্রীকান্ত’ ও ‘জাতিস্মর’ নামে তিনটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X