কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের বন্ধনে আর জড়াতে চাই না : শ্রাবন্তী

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছবি : সংগৃহীত

কাজের চেয়ে ব্যক্তিগত কারণে বারবার খবরের শিরোনাম হন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সরব তিনি। একাধিকবার বিয়ের পিঁড়িতে বসে গাঁটছড়া বেঁধেও সংসার টেকাতে পারেননি তিনি। বারবার সম্পর্কে তিক্ততার সম্মুখীন হওয়ায় হেঁটেছেন বিচ্ছেদের পথে। তাই বিয়ের বন্ধনে আর নিজেকে জড়াতে চান না লাস্যময়ী এই নায়িকা।

সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শ্রাবন্তী। তিনি জানান, বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চাই না, এখন কাজই আমার প্রেম।

শ্রাবন্তী বলেন, এখনও আমার বিবাহবিচ্ছেদের মামলা চলছে। বন্ধুবান্ধব আছে। কিন্তু আমি আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না। কাজই আমার প্রেম। এখন শুধুই কাজ নিয়ে থাকতে চাই। কাজের বাইরে অন্যকিছু ভাবতে কিংবা আর কাউকে প্রাধান্য দিতে চাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পুরুষের সঙ্গে ছবি তুললেই নাকি প্রেম হয়ে যায়! আমি বুঝি না এগুলো কারা রটায়। যেহেতু আমার অতীতের সম্পর্কগুলোতে অনেক সমস্যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তো কেউ আমার বিচার করতে পারেন না।

তিনি বলেন, মানুষ আমাকে ট্রল করেন, তার মানে আমি সবার থেকে আলাদা। আমার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, যে কারণে তারা আমাকে নিয়ে আলোচনা করেন। আমি যদি সাধারণ মেয়ের মতো অফিস করতাম, সংসার করতাম, তাহলে তো আলোচনা হতো না। তবে ফেসবুকে এসব দেখে হাসাহাসি করি আমি।

নায়িকা বলেন, তবে সোশ্যাল মিডিয়ায় এসব দেখে আগে খুব কষ্ট হতো। ভাবতাম, আমার জীবনে খারাপ কিছু ঘটেছে বলেই আমি হয়তো ‘সফট টার্গেট’! কিন্তু এসবে এখন আর কিছু যায় আসে না! সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক খবর মানুষ বেশি দেখে। এগুলো নিয়ে এখন একদমই মাথা ঘামাই না। আমি আমার মতো করে এগিয়ে যাব। কাজ করব, নিজের কর্মফল পাব, ব্যস এতটুকুই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X