বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সেই মুকুলকে নিয়ে যা বললেন জিৎ

জিৎ ও মুকুল। ছবি : সংগৃহীত
জিৎ ও মুকুল। ছবি : সংগৃহীত

বলিউড আবারও হারাল এক গুণী শিল্পীকে। জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। মাত্র ৫৪ বছর বয়সে জীবনের যবনিকা টানলেন তিনি। শুক্রবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রতিভাবান অভিনেতা। তার অকালপ্রয়াণে বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এদিকে সহঅভিনেতাকে হারিয়ে একটি শোক বার্তা দিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমার প্রিয় সহঅভিনেতা মুকুল, তোমার প্রয়াণের খবর শুনে মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছে। আমরা একসঙ্গে কত হাসির মুহূর্ত আর অবিস্মরণীয় স্মৃতি ভাগ করেছি সেটে। প্রতিটি দৃশ্যে তুমি যে আনন্দ আর প্রাণচাঞ্চল্য এনেছ, তা আমি চিরকাল মনে রাখব। শান্তিতে বিশ্রাম নাও। প্রয়াত খ্যাতিমান এ তারকা ২০১২ সালে জিৎ এর বিপরীতে ‘আওয়ারা’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন মুকুল দেব। এরপর সেই ছবিতে জিৎ ও সায়ন্তিকা মুখ্যচরিত্রে ছিলেন। খলনায়কের ভূমিকায় দেখা যায় মুকুলকে, ছবিতে তার চরিত্রের নাম ছিল টনি ভরদ্বাজ।

এরপর ২০১৪ সালে আবারও জিৎ এর সঙ্গে কাজ করেন বলিউড অভিনেতা মুকুল। ছবির নাম বচ্চন। রাজা চন্দ পরিচালিত মুকুলের চরিত্র ছিল আন্ডারওয়ার্ল্ড কিং মাস্টার। এ চলচ্চিত্রটিতেও তিনি দারুণ পার্ফম করেছিলেন। জানা যায়, দিল্লিতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মুকুলের, তা এখনো জানা যায়নি। মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেছেন বলিউডের তারকারা।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। এই নভিনেতা হিন্দি ছাড়াও মালায়ালাম, গুজরাতি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা ছবিতেও কাজ করেছেন। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান : দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, আক্রান্ত অধিকাংশ সমকামী

থেমে নেই ইসরায়েলি বাহিনী, লেবাননে আবারও হামলা

খেলতে পারবেন না নেইমার

আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে এলে ফি অর্ধেকের ঘোষণা আইনজীবীর

মার্কিন প্রতিনিধি পরিষদ / ইউক্রেন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস

নওগাঁয় এনসিপির দুই নেতাকে শোকজ

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

দৌলতদিয়া ফেরিঘাটে যেভাবে পড়ে গেল বাস

শুক্রবার কমলো স্বর্ণের দাম, বিশ্ববাজারে আশঙ্কার কারণ কী

১০

দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাসের সর্বশেষ পরিস্থিতি

১১

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

১২

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

১৩

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার তীব্র যানজট

১৪

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

১৫

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৬

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

১৭

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

১৮

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

১৯

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

২০
X