বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার দেবের বিপরীতে জ্যোতির্ময়ী

দেব ও জ্যোতির্ময়ী । ছবি : সংগৃহীত
দেব ও জ্যোতির্ময়ী । ছবি : সংগৃহীত

বাবা-ছেলের টান, ভালোবাসা আর ছোটখাটো খুনসুটির ছোঁয়ায় বাঙালির হৃদয়ে দাগ কেটে দিয়েছিল ‘প্রজাপতি’ সিনেমা। মিঠুন চক্রবর্তী ও দেবের অভিনয়ের জাদু মাখানো সেই গল্প এবার ফিরে আসছে নতুন সিক্যুয়েলে, নাম প্রজাপতি ২। পরিচালনায় আবারও অভিজিৎ সেন, সহ-প্রযোজক দেব ও অতনু রায়চৌধুরী। তবে এবার দেবের বিপরীতে অভিনয় করতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। শ্বেতা ভট্টাচার্যের পর এবার তিনিই বাজিমাত করতে চলেছেন রূপালি পর্দায়।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী বলেন, যে বিষয় নিয়ে গুঞ্জন ছড়িয়েছে সে বিষয়ে আমার কথা বলার অনুমতি নেই। আমি যে কোনো কাজ ভেবেচিন্তে করি। দুম করে রাজি হয়ে যাই না। ফলে, কাজ বা চরিত্র বাছতে আমার সময় লাগে। “কাজের জন্য আমার তাড়া নেই। হাতে লম্বা সময় পড়ে রয়েছে। অভিনয় দুনিয়ায় দীর্ঘ সময় থাকতে চাই। তাই ধীরে-সুস্থে এগোচ্ছি।”

তিনি আরও বলেন, আমি স্রষ্টায় বিশ্বাস করি। তিনি আমার জন্য সব কিছু নির্দিষ্ট করে রেখেছেন। তিনি যা নির্দিষ্ট করে রেখেছেন সেটাই আমি পাব, আর যা রাখেনি সেটা আমি পাব না। তবে দেব দাদার বিপরীতে কাজ করার জন্য হ্যাঁ বলেছি। আদৌ ডাক পাব কি না, তা-ই জানি না। তবে দেবদার বিপরীতে অভিনয়ের সুযোগ পেলে হয়তো এত তলিয়ে ভাববও না। কারণ, ওনার নায়িকা হওয়ার সুযোগ আমার কাছে উপরি পাওনা। অন্যান্য মাধ্যমে কাজের ডাক পেলে অবশ্য এত সহজে রাজি হবো না আমি।

এদিকে সবশেষ জ্যোতির্ময়ীকে স্টার জলসার ‘বঁধূয়া’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল। তারপর যদিও আর দেখা যায়নি এই অভিনেত্রীকে। বহুবার নানা চরিত্রের, নানা মাধ্যম থেকে প্রস্তাব এলেও রাজি হননি তিনি।

বর্তমানে দেব ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘ধূমকেতু’ নিয়ে, যা মুক্তি পাবে চলতি বছরের ১৪ আগস্ট। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। দেবের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলিসহ আরও অনেকে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X