বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কোন দিকে এগোচ্ছেন যীশু?

যীশু সেনগুপ্ত। ছবি : সংগৃহীত
যীশু সেনগুপ্ত। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে বড় পর্দায় নায়ক রূপে দেখা যায় না যীশু সেনগুপ্তকে। সম্প্রতি বেশ কিছু বছর ধরে তাকে দেখা যায় হিন্দি, দক্ষিণী এবং বাংলা ছবিতে খলনায়ক অথবা গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে। তবে গুঞ্জন রয়েছে নায়ক হয়ে আবারও পর্দায় ফিরতে চলেছেন যিশু।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় নির্মিত হতে যাওয়া এক সিনেমায় নাকি নায়ক রূপে দেখা যাবে যীশুকে।

এদিকে জানা যায়, অভিনেতা সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধে ‘হোয়াই সো সিরিয়াস’ নামে প্রযোজনা সংস্থা খুলেছেন যীশু। যেখানে তাদের ‘মেন্টর’ হিসেবে থাকছে স্বয়ং মহেশ ভাট।

গুঞ্জন রয়েছে যীশু-সৌরভের প্রযোজনায় বহু বছর পরে পরিচালনায় ফিরতে পারেন বর্ষীয়ান এই পরিচালক। আবার এটাও শোনা যায়, ইন্দ্রদীপের আগামী ছবির প্রযোজনাও নাকি দুই অভিনেতা জুটির প্রযোজনা সংস্থাই করতে চলেছেন।

তবে এ বিষয়টি নিয়ে এখনো কিছু খোলাসা করেননি যীশু এবং সৌরভ। তবে তাদের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, যীশু-সৌরভ ইন্দ্রদীপের আগামী ছবির প্রযোজক নাও হতে পারেন। তবে তাদের প্রযোজনায় মহেশ ছবি পরিচালনা করতে চলেছেন।

ইতোমধ্যে পুরোদমে চিত্রনাট্য তৈরির কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী বছর হিন্দি ছবি প্রযোজনা দিয়ে বলিউডে পদযাত্রা শুরু করবেন দুই প্রযোজক-অভিনেতা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১০

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১১

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১২

এনসিপির এক নেতা বহিষ্কার

১৩

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৪

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৫

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৬

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৭

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৮

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৯

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

২০
X