বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘রঘু ডাকাত’-এর প্রদর্শনীতে নেই রুক্মিণী, অবশেষে মুখ খুললেন নায়িকা

‘রঘু ডাকাত’-এর প্রদর্শনীতে নেই রুক্মিণী, অবশেষে মুখ খুললেন নায়িকা। ছবি : সংগৃহীত
‘রঘু ডাকাত’-এর প্রদর্শনীতে নেই রুক্মিণী, অবশেষে মুখ খুললেন নায়িকা। ছবি : সংগৃহীত

দেবের নতুন ছবি ‘রঘু ডাকাত’ মুক্তির পর থেকেই একটি প্রশ্ন ঘুরছে সবার মুখে— কেন ছবির প্রচার বা বিশেষ প্রদর্শনীর কোনোটিতেই দেখা যাচ্ছে না রুক্মিণী মৈত্রকে? অবশেষে কলকাতায় এসে নিজেই মুখ খুললেন নায়িকা।

সম্প্রতি শহরের এক কালীপুজোর উদ্বোধনে যোগ দিতে ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন রুক্মিণী। বর্তমানে মুম্বাইয়ের কাজ নিয়েই ব্যস্ত তিনি। কলকাতায় এসেছিলেন মাত্র একদিনের জন্য। স্বভাবতই, উপস্থিত সাংবাদিকদের প্রথম প্রশ্ন ছিল, ‘রঘু ডাকাত’-এর প্রদর্শনীতে আপনি কেন ছিলেন না?

হাসিমুখেই রুক্মিণী জবাব দেন, ‘উফ বাবা! এই প্রশ্নের একটাই উত্তর— আমায় খুঁজতে থাকুন। আসলে কাজের জন্য আমি বাইরে থাকি। কালীপুজোয় একদিনের জন্য এসেছি। কাছের মানুষদের সঙ্গে সময় কাটাব। ভাইঝি আমাইরার জন্মদিন আছে। কালই আবার দিল্লি ফিরে যেতে হবে।’

উল্লেখ্য, ‘রঘু ডাকাত’ ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল কলকাতা ও দুবাই— দুই জায়গাতেই। দুটি ক্ষেত্রেই দেবের পাশে ছিলেন না রুক্মিণী। এতে গুঞ্জন শুরু হয়— দেব-রুক্মিণীর সম্পর্ক কি আগের মতো নেই? তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কেউই সরাসরি কিছু জানাননি।

অন্যদিকে, দেব এখনো ব্যস্ত নিজের পুজোর ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচারণায়। আর রুক্মিণীও প্রস্তুতি নিচ্ছেন তার নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-এর প্রচার অভিযানের জন্য।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X