বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘বেলুচিস্তান’ মন্তব্যে তোপের মুখে সালমান খান

সালমান খান। ছবি : সংগৃহীত
সালমান খান। ছবি : সংগৃহীত

সৌদি আরবের জয় ফোরাম ২০২৫-এ এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলেন দর্শকরা। এক মঞ্চে হাজির ছিলেন বলিউডের তিন খান শাহরুখ, সালমান ও আমির। একই মঞ্চে তাদের খোলামেলা আড্ডা আর মজার মুহূর্তগুলো ইতোমধ্যে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে । কিন্তু বলিউড সুপারস্টার সালমান খান যখন সৌদি আরবে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা ও বৈচিত্র্যময় দর্শক সমাজ নিয়ে কথা বলছিলেন, তখন তার ‘বেলুচিস্তানকে’ উল্লেখ করা নিয়ে সৃষ্টি হয় শোরগোল, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আলোচনার একটি বড় অংশজুড়ে ছিল ভারতীয় সিনেমার বিবর্তন ও তার আন্তর্জাতিক বিস্তার নিয়ে । তবে সালমান খানের একটি মন্তব্যই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় নেট দুনিয়ায়।

তিনি সৌদি আরবে ভারতীয় সিনেমার বাড়তে থাকা জনপ্রিয়তা ও দেশের বৈচিত্র্যময় দর্শকসমাজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘এই মুহূর্তে যদি সৌদি আরবে কোনো হিন্দি সিনেমা রিলিজ করা হয়, সেটি সুপারহিট হবে। আর যদি তামিল, তেলেগু বা মালায়ালাম ছবি তৈরি করা হয়, তা শত কোটির ব্যবসা করবে, কারণ এখানে বহু দেশের মানুষ কাজ করছেন। এখানে আছে বেলুচিস্তানের মানুষ, আফগানিস্তানের মানুষ, পাকিস্তানের মানুষ। সবাই এখানে কাজ করছেন।'

ভিডিওটি প্রকাশ্যে আসার পরই সামাজিক মাধ্যমে সৃষ্টি হয় তুমুল আলোচনার। অনেকেই প্রশ্ন তোলেন- সালমান খানের ‘বেলুচিস্তান’ উল্লেখটি কি ভৌগোলিক ভুল, নাকি ইচ্ছে করেই বলা? নেটিজেনদের একাংশ মনে করেন, বেলুচিস্তান কোনো স্বতন্ত্র দেশ নয়, বরং পাকিস্তানের একটি প্রদেশ। ফলে অভিনেতার বক্তব্যে তথ্যগত ত্রুটি ছিল।

অন্যদিকে, কিছু ভক্তের দাবি, সালমানের মন্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, তিনি কেবল সৌদি আরবে কাজ করা বহুজাতিক সম্প্রদায়কে স্বীকৃতি দিতে চেয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X